১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তানোরে বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে আদিবাসী নারী ধর্ষণ চেষ্টার অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর এর বাধাইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (বিএনপি- নেতা) কামরুজ্জামান হেনার ভাই, খাইরুল ইসলামের বিরুদ্ধে  আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত খাইরুল ইসলামের বাড়ি বাধাইড় ইউপির নারায়নপুর গ্রামে। তিনি বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনার ভাই। গত ১৩-মে (মঙ্গলবার) ইউপির একান্নপুর আদিবাসী গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৪- মে” (বুধবার) ভিকটিম নারী মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিতে গেলে ইনচার্জ থানায় অভিযোগ করার পরামর্শ দেন। তবে অভিযোগ না দিতে ভিকটিমকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন এক বিএনপি নেতাসহ, তার সাঙ্গপাঙ্গরা। (বিএনপি) নেতার ভাইয়ের এই ঘটনা ধাঁমাচাঁপা দিতে মরিয়া একটি পক্ষ। জানা গেছে, দীর্ঘদিন ধরে আদিবাসী ওই নারীকে কু-প্রস্তাব ও নানা প্রলোভন দিয়ে আসছিল খাইরুল। গত ১৩- মে (মঙ্গলবার) সন্ধ্যার দিকে বাড়ি ফাঁকা পেয়ে খায়রুল ধর্ষণের উদ্দেশ্যে ওই নারীর ঘরে প্রবেশ করে ওই আদিবাসী নারীকে জাপটে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে বিবস্ত্র করার চেষ্টা করেন। এসময় ওই নারীর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে বিধস্ত অবস্থায় উদ্ধার করে। জানতে চাইলে বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনা বলেন, ঘটনা আমার অজানা। তবে তার চলাফেরা ভালো না। তিনি বলেন, অপরাধ করলে তার শাস্তি হবে। গ্রামের একাধিক ব্যক্তি জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ইউপির সাবেক চেয়ারম্যান হেনার ভাই খাইরুল মদ পান করে এলাকায় এক প্রকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যাকে তাকে গালমন্দসহ নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছে, ধর্ষণ চেষ্টার ঘটনা ধাঁমাচাঁপা দিতে মরিয়া হয়ে পড়েছে তারা। তাদের ভয়ে কেউ কথা বলতে পারছে না। জানতে চাইলে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ধর্ষণ করেনি, ধর্ষণের চেষ্টা করেছিল। ভিকটিম আজ ১৪- মে” (বুধবার) সকালের দিকে অভিযোগ দিতে এসেছিল, তাকে থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এবিষয়ে  খাইরুলের ০১৭৬৫০৩৫৭২৬ এই মোবাইল নম্বরে ফোন দেয়া হলে বন্ধ পাওয়া যায়। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, আমি এই মাত্র শহর থেকে এসেছি, এঘটনায় অভিযোগ হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page