১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

তানোরে বাস স্ট্যান্ড না থাকায় যানজটে চরম দুর্ভোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোরে নিদ্রিষ্ট বাস স্ট্যান্ড না থাকায় থানা মোড়ের রাস্তায় দাড়িয়ে থাকে যাত্রীবাহী বাস, সিএনজি অটো ভ্যানসহ অটো গাড়ি। ফলে, থানা মোড় থেকে গোল্লাপাড়া বাজার পর্যন্ত লেগে থাকা যানজটে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে চলাচলকারী যানবাহনসহ পথচারীদের। অপর দিকে যাত্রীদের জন্য যাত্রী ছাউনি না থাকায় বর্ষা মৌসুমে বাসের জন্য বৃষ্টিতে ভিজে দাড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের। তবে, তানোর গোল্লা পাড়া বাজার চত্বরে তৈরি করা মিনি বাস স্ট্যান্ড ব্যবসায়ীদের দখলে চলে গেছে।সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, রাজশাহী থেকে ছেড়ে আসা আমনুরাগামী বাস দাড়িয়ে থাকে থানা মোড়ের পশ্চিমের রাস্তায় এবং আমনুরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী বাস দাড়িয়ে থাকে থানা মোড়ের দক্ষিণের থানার গেটের সামনের রাস্তায়। দীর্ঘদিনেও তানোরে বাস স্ট্যান্ড তৈরি না করায় বাধ্য হয়ে মোড়ের দুই পার্শ্বের রাস্তায় দাড়িয়ে থাকে যাত্রী বাহী বাস। ফলে, প্রতিনিয়তই যানজটের সৃষ্টি হচ্ছে এবং ঘটছে ছোট বড় দূর্ঘটনা।তানোর মোড়ের বাস মাস্টার মমিনুল ইসলামমুকুল বলেন, তানোরে বাস স্ট্যান্ড না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বাস চালক, যাত্রীসহ পথচারীদের। তিনি বলেন, থানা মোড়ের ছোট এই চত্বরের রাস্তায় যাত্রীদের উঠা নামা করার জন্য বাধ্য হয়েই থামাতে হয় বাস। তিনি আরো বলেন, এই মোড়ে সিএনজি, অটো গাড়ীও দাড়িয়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত বাস স্ট্যান্ড তৈরির দাবি জানিয়েছেন তিনি।সিএনজি চালক মজিদুল বলেন, বাস ও সিএনজি স্ট্যান্ড না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে চলাচলকারী যানবাহন ও পথচারীদের। তিনি বলেন, কলেজ গেটের ভেতরের ফাঁকা জায়গায় সিএনজি জড়ো করে রাখা হয়েছে, সেখান থেকে সিরিয়ালের জন্য ২/১ সিএনজি থানা মোড়ে এনে যাত্রী তুলে ছেড়ে যায়। তিনি বাস স্ট্যান্ডসহ সিএনজি স্ট্যান্ড নির্মানের দাবি জানিয়েছেন। একই সাথে ছোট থানা মোড়ে যানজট নিরসনে গোল চত্বর তৈরি খুবই জরুরী।থানা মোড়ের চা দোকানী বিপুল কুমার দাস বলেন, তিন মাথার ছোট এই মোড়ে বাস, সিএনজি ও অটো ভ্যান ও অটো গাড়ী দাড়িয়ে থাকার পাশাপাশি পথচারীদের কেউ এই মোড় দিয়ে চলাচল করতে হচ্ছে জীবনের ঝুকি নিয়ে। তিনি বলেন, থানা মোড়ে যানজট লেগে থাকে সব সময়। পথচারী মনজুর রহমান বলেন, মোড় দিয়ে শিক্ষার্থীসহ সবাইকেই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। রাস্তা প্রশস্ত ও গোল চত্বর করা জরুরী।তানোর পৌর সভার কার্য্যসহকারী মাহাবুর রহমান বলেন, দীর্ঘদিন আগে থানা মোড়ের রাস্তা প্রসস্থসহ গোল চত্বর নির্মানের নকশা তৈরি করে বাজেটের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছিলো। কিন্তু বরাদ্ধ আসেনি। তিনি বলেন, বাস স্ট্যান্ড তৈরির জন্য জায়গা সংকলোনের জন্য উদ্যোগ নিয়ে আর এগোনো যায়নি। তিনি বলেন, থানা মোড়ে গোল চত্বর ও রাস্তা প্রশস্ত করা হলে সমস্যা দূর হবে বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page