২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

তানোরে প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে ডিসির মতবিনিময় সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা , তানোর(রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের সাথে মতবিনিময় ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আহমেদ।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক।এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বিল্লাহ হোসেন। সভায় উপস্থিত বক্তব্য দেন- সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড আবিদা সিফাত।অনুষ্ঠানে প্রধান অতিথি একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। সভায় উপস্থিত ছিলেন- তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম।তানোর উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান মিঞার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নির্বাচন আচরণ বিধি প্রতিপালন কর্মকর্তগণ।অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুজ্জামান মিয়া জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনে ৪৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে ৪৯ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩৯০ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ৭৭৯ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।উল্লেখ্য, রাজশাহী ১ (তানোর-গোদাগাড়ী) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৭১ জন। এরমধ্যে তানোর উপজেলায় ভোটার ২ লাখ ৪ হাজার ৬৭৩ জন ও গোদাগাড়ী উপজেলায় ২ লাখ ৯০ হাজার ৪১৮ জন ভোটার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page