১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

তানোরে পুলিশের চমকপ্রদ সাফল্য ৩৪ ঘন্টার ব্যবধানে টাকাসহ চোর আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলায় সাব-রেজিস্ট্রার অফিস থেকে জমি বিক্রির ১১ লাখ ৩০ হাজার টাকা চুরির ঘটনায় মাত্র ৩৪ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত চোরকে গ্রেফতার করেছে তানোর থানার চৌকস পুলিশ টিম। পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে চুরি হওয়া টাকার মধ্যে ১০ লাখ ৯৫ হাজার টাকা।তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া গ্রামের সাইদুর রহমানের ছেলে অভিযুক্ত চোরকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পরপরই ওসি আফজাল হোসেনের নির্দেশনায় তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরবর্তীতে নিরবিচারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।ওসি আফজাল হোসেন বলেন, আমাদের লক্ষ্য ছিল দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগীর অর্থ উদ্ধার করা। প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য এবং পুলিশের চেষ্টায় আমরা তা পেরেছি। এই ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। তানোর থানা সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। পাশাপাশি এই চুরির ঘটনায় আরো যারা জড়িত আছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।পুলিশ সূত্রে আরো জানা গেছে ,গ্রেফতারকৃত ব্যক্তি আন্তঃজেলা চোর চক্রের সদস্য হতে পারে। তার বিরুদ্ধে তানোর থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর: ২২, তারিখ: ২৯/০৭/২০২৫ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছে।উল্লেখ্য, গত সোমবার (২৮ জুলাই) দুপুরে তানোর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির জন্য টাকা নিয়ে আসা এক বৃদ্ধা মহিলার ব্যাগটি চুরি হয়। ঘটনার পরপরই ভুক্তভোগী তানোর থানায় লিখিত অভিযোগ করলে ওসি আফজাল হোসেন তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন।স্থানীয়দের মতে, এত দ্রুত সময়ে একটি বড় চুরির রহস্য উদঘাটন এবং টাকা উদ্ধার সত্যিই প্রশংসনীয়। তারা বলেন, “ওসি সাহেবের সাহসী নেতৃত্ব ও আন্তরিক প্রচেষ্টাই এই সাফল্যের মূল চাবিকাঠি।”তানোর থানার এ সাফল্যে রাজশাহীর সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page