২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

তানোরে পুকুর পাড় থেকে যুবকের লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি:

রাজশাহীর তানোরে একটি পুকুর পাড় থেকে হিন্দু যুবকের উলঙ্গ লাশ উদ্ধার করা হয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,শুক্রবার সকালে তানোর পৌর এলাকার কালিগঞ্জ মাসিন্দা গ্রামে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে বিভিন্ন রকমের গুঞ্জন। নিহত যুবক কালিগঞ্জ মাসিন্দা গ্রামের বাসুদেবের পুত্র সুদেব(২৬)। ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিহত যুবক সুদেবের লাশ উলঙ্গ অবস্থায় পুকুর পাড়ের ধারে পড়ে থাকা দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেন। এসময় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে কি কারণে সুদেবের মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। নিহত যুবক সুদেবের স্ত্রী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সুদেব বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সারারাত পার হয়ে গেলেও বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়ি। সকালে জানতে পারি পাশের পুকুর পাড়ে সুদেব নিহত হয়ে পড়ে রয়েছে। নিহত সুদেবের বাবা বাসুদেব বলেন,তার ছেলের কোন শত্রু নাই, কারো সাথে কোন গন্ডগোলও নাই। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত কি কারণে মৃত্যু হয়েছে বলা সম্ভব হচ্ছে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page