১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত। হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন ​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

তানোরে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি:

আজ ১৬ ডিসেম্বর (শনিবার) মহান বিজয় দিবস। এ দিনটি বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল স্মরণীয় দিন। সুদীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহীদের রক্ত ও দুলক্ষ মা বোনের সম্ব্রমের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করে তাদের প্রত্যাশিত বিজয়।দিবসটি নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রাজশাহীর তানোর উপজেলায়। দিবসের সূচনালগ্নেই উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করা হয়।এদিন সকালে শহীদ মিনারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত। এরআগে পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন করে ১ মিনিট নিবরতা পালন করা হয়। পরে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, তানোর প্রেসক্লাব, আ’লীগের অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিকদল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক ও সমাজসেবা অফিসার মোহাম্মাদ হোসেন খাঁন প্রমুখ।অপরদিকে, তানোর পৌরসভার উদ্যোগে প্যালেন মেয়র কাউন্সিলর আরব আলী, এন্তাজ আলী মোল্লাসহ পৌর কর্মচারীবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এরআগে উপজেলা ডাকবাংলো ফুটবল মাঠে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীর রোভার স্কাউটস, গার্লস গাইড ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সমাবেশ, কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শন করা হয়।শারীরিক কসরত প্রদর্শনে অংশগ্রহন করেন, তানোর থানা পুলিশ, তানোর পাইলট উচ্চ বিদ্যালয় ও পৌরসভা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।এসময় অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও পুরো উপজেলার দেড় শতাধিক স্কুল-কলেজ ছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানে বিজয় দিবস পালিত হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় ঈগল ও বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত।
হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষকদলের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন
​খানসামায় ৬নং গোয়ালডিহি ইউনিয়নে পুষ্টি সংবেদনশীল মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম সভা অনুষ্ঠিত
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।
উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক

You cannot copy content of this page