২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী ম্যাকাই টেস্ট জয় প্রতিশোধ নয়, বরং আত্মসম্মানের লড়াই ছিল: প্যাট কামিন্স ইরানের প্রতিরোধ ও ঐক্যে বিশ্ব বিস্মিত: প্রেসিডেন্ট পেজেশকিয়ান মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট জব্দ কুতুবদিয়ায় মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও পথসভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

তানোরে দু’শতাধিক আমগাছ হত্যা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>> রাজশাহীর তানোরে  প্রায় দু’শতাধিক আমগাছ হত্যার অভিযোগ উঠেছে।আমগাছের কান্নায় বাতাসভারী হলেও মন গলেনি হাসান বাহিনীর।এনিয়ে গ্রামবাসির মাঝে তীব্রক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে,বিরাজ করছে উত্তেজনা।গত ১৭ এপ্রিল বুধবার প্রকাশ্যে দিবালোকে তানোর পৌর এলাকার জিওল চাঁদপুর মহল্লায় এই ঘটনা ঘটেছে।জায়গার মালিক যেই হউক তার সমাধান হবে।কিন্ত্ত একই সঙ্গে এতোগুলো আমগাছ হত্যা সচেতন মহলকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে।জানা গেছে, তানোর পৌর এলাকার জেল নম্বর ১৩৬,জিওল মৌজায়, আরএস খতিয়ান নম্বর ৩৩ এবং  আরএস ২৫৩ দাগে এক একর ৪৭ শতকের কাত প্রায় সাড়ে ১৮ শতক জমির মালিক জিওল মহল্লার মুন্তাজের স্ত্রী আনোয়ারা বেগম।এবং তার নিজ নামে খাজনা খারিজও রয়েছে।যার খারিজ কেস নম্বর ৩৫৬০/1x-1/২০০৫-২০০৬ ইং,প্রস্তাবিত খতিয়ান নম্বর ১৯৭,হিসাব নম্বর ২০৩।ভুক্তভোগীদের অভিযোগ এই জমি নিয়ে বারবার ঝামেলা ও জবরদখলের পায়তারা করে আসছে জিওল মহল্লার বাসিন্দা বিএনপি মতাদর্শী প্রভাবশালী হাসান আলী।স্থানীয়রা জানান,সম্প্রতি জমির মালিক মুন্তাজ আলীর পুত্র যুবলীগ নেতা আলী হোসেন ওই জমিতে প্রায় আড়াইশ’ আম্রপালি আমগাছ লাগিয়েছেন।প্রত্যক্ষদর্শীরা জানান,গত বুধবার দুপুরে হাসান আলীর নেতৃত্বে তার পুত্রসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এসব আমগাছ কেটে সাবাড় করেছে।আলী হোসেন জানান,বিগত ১৯৮১ সাল থেকে জমিটি আমাদের দখলে রয়েছে,তবে মাঝে মধ্যেই হাসান ভাড়াটিয়া বাহিনী এনে জবরদখলের চেস্টা ও ফসলের ক্ষতি করে থাকে।আলী হোসেন বরেন,তার মা বিগত ১৯৮১ সালের দিকে এই জমিসহ আরো জমি কিনেন এবং কিনার পর খাজনা খারিজ করা হয়েছে।কিন্ত্ত হাসান খারিজ বাতিলের জন্য নানা ভাবে চেষ্টা করেও ব্যর্থ হন,তবে তার লাঠি ও টাকার জোরে  এসব জমি জবরদখলের চেষ্টা অব্যাহত রেখেছে।আলী হোসেন আরো বলেন,তিনি থানায় অভিযোগ করেন, তার অভিযোগের প্রেক্ষিতে উভয় পক্ষকে নিয়ে থানায় বসার কথা রয়েছে।অথচ থানায় বসার আগেই আমার রোপনকৃত গাছ কেটে সাবাড় করে ফেলেছে।এতে আমার প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।আমি এর সঠিক বিচার চায়। এবিষয়ে জানতে চাইলে হাসান আলী বলেন,তিনি বিগত ২০০৫ সালে এই কিনেছেন।কিন্তু তারা কিভাবে খাজনা খারিজ করেছে তিনি জানেন না,তার দলিল আগে।আপনার দলিল আগে হলে তো মিস কেস করলে খারিজ বাতিল হবে জানতে চাইলে হাসান আলী জানান,তিনি এডিসিতে আবেদন করেছিলেন,সে রায় ভূমি অফিসে আছে।রায় থাকলে তো জমির খারিজ বাতিল হয়ে যাবে প্রশ্ন করা হলে তিনি কোন সদোত্তর না দিয়ে এড়িয়ে গেছেন।এবিষয়ে আনোয়ারা বেগম ও তার স্বামী মুন্তাজ আলী বলেন,কাগজ যার জমি তার। আমাদের নামে খাজনা খারিজ আছে।হাসান আলীর যদি কাগজ সঠিক থাকে  ও আমাদের খারিজ বাতিল করতে পারে তাহলে আমরা স্বেচ্ছায় জমির দখল ছেড়ে দিবো।কিন্তু হাসান আলী বারবার লাঠিয়াল বাহিনী এনে সব ফসল নষ্ট করে এবার এতোগুলো আমগাছ কেটে ফেলেছে এর ক্ষতি পূরুণ কে দিবে ? এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page