২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
প্রতিভা বিকাশে সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও বিশ্বজয় করতে পারে: চট্টগ্রামের ডিসি পীরগঞ্জে মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ। মহেশখালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অসহায় বৃদ্ধার জন্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের ঘর উদ্বোধন কর্ণফুলী ড্রেজিং: ব্যয় সাড়ে চার গুণ বাড়লেও বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা আটক পটিয়ায় ৪দিন ব্যাপি রাস উৎসবে সাংসদ আলহাজ্ব এনামুল হক। মহেশখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সাতকানিয়ায় প্রশাসনের সঙ্গে এমপির মতবিনিময় ফিল সিমন্সের ভবিষ্যৎ নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

তানোরে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>> প্রাণিসম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীর তানোরে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।প্রদর্শনী শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী খামারিদের মাঝে পুরস্কারস্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ উদ্বোধন করা হয়।এরপর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই ভার্চুয়ালি যুক্ত থেকে সারাদেশে একযোগে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ,উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন ছাড়াও রেনেক্স এনিম্যাল হেল্থ কোম্পানির এমডি ও আজকের তানোর অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক ইমরান বিশ্বাস।দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী বস্তবায়ন কমিটির সদস্য সচিব ডা. মো. ওয়াজেদ আলী।প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মাহাবুবুল আলম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সফল খামারি মো.সেকেন্দার আলী।এতে সার্বিক সহযোগীয় উপস্থিত ছিলেন তানোর প্রাণিসম্পদ অফিসের মাঠসহকারী মো. মামুনুর রশিদ।এছাড়াও অনুষ্ঠানে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক,গণমাধ্যমকর্মী,প্রাণিসম্পদ খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি)সহযোগিতায় দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে সফল উদ্যোক্তা ও খামারিরা অংশ নেন।অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী সফল খামারিদের মাঝে পুরস্কারের নগদ অর্থ বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page