১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

তানোরে গীর্জার ক্রেডিট ইউনিয়ন অফিসে তালা ভেঙে চুরি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা সাধু জন মেরী ভিয়ান্নী গীর্জার আওতাধীন আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোরের দল অফিসের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারির লকার খুলে এক লাখ ৪৭ হাজার টাকা নিয়ে যায়।শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে গীর্জা কর্তৃপক্ষ। এ ঘটনায় শুক্রবার বিকেলে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দিয়েছেন ক্রেডিট ইউনিয়নের সভাপতি প্যাটিক মারান্ডী ও ম্যানেজার গুপিন সরেন।ক্রে

Oডিট ইউনিয়নের ম্যানেজার গুপিন সরেন জানান, বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত অফিস শেষে তালা মেরে তারা সবাই চলে যান। সকালে স্থানীয়রা তালা ভাঙা অবস্থায় দেখে খবর দিলে তিনি সেখানে গিয়ে লকার খোলা ও কাগজপত্র এলোমেলো দেখতে পান। লকারে থাকা অফিসের ৩৭ হাজার ২১০ টাকা এবং মাঠকর্মীদের ব্যক্তিগত এক লাখ ১০ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে। তবে অন্য কোনো কিছু চুরি হয়নি।গীর্জার ইনচার্জ ফাদার বানডে টুডু নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “মুন্ডুমালা গীর্জা একটি সংরক্ষিত এলাকা। রাতে প্রবেশ করতে হলে অনুমতি নিতে হয় এবং সিসি ক্যামেরাও রয়েছে। এমন জায়গায় চুরির ঘটনা আমাদের জন্য উদ্বেগজনক।” তিনি আরও জানান, শুক্রবার রাতে সিসি ক্যামেরার ফুটেজ দেখা হয়েছে, যেখানে তিনজন চোরকে দেখা গেছে। পুলিশ ফুটেজ সংগ্রহ করেছে।তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, “খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অফিসের ম্যানেজার ও মাঠকর্মীদের কথায় কিছু গড়মিল পাওয়া গেছে। এখনো তারা মামলা করেনি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page