৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

তানোরে অবৈধ ইটভাটায় পোড়ানো হচ্ছে তাজা গাছের খড়ি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি>>> রাজশাহীর তানোরে ‘ফাইভ স্টার বিকস্’ নামের একটি ইটভাটায় জ্বালানি কাঠ দিয়ে এবারও ইট পোড়ানোর কাজ করা হচ্ছে।ইটভাটার লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নবায়ন না থাকলেও দেদারচ্ছে কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট পোড়ানো কাজ করছেন ভাটার প্রোপাইটার শামসুজ্জামান শামসুল।তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা সদর থেকে মাত্র পৌনে এক কিলোমিটার পশ্চিমে পাঁচন্দর মুন্ডুমালা নামক আবাসিক এলাকায় এ ভাটাটির অবস্থান।ভাটাসংলগ্ন রাস্তা দিয়ে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী প্রতিদিন যাতায়াত করেন।কিন্তু তেমন নজরদারি চোখে পড়ে না।একারণে ভাটা মালিক বেপরোয়া হয়ে জনবসতি আবাসিক এলাকায় এমন ভাটা স্থাপন করে জ্বালানি কাঠ ব্যবহারে পরিবেশ দূষণ করছেন।এমন পরিস্থিতিতে স্থানীয়রা এই অবৈধ ইটভাটা বন্ধে উপজেলা প্রশাসন কিংবা সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের জুরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।স্থানীয়দের অভিযোগ,ভাটাটিতে মাঝে মধ্যেই পরিবেশ অধিদপ্তরের লোকজনকে আসা-যাওয়া করতে দেখা যায়।এরপরও কীভাবে ওই ভাটায় কাঠ পোড়ানো হয় এ নিয়ে প্রশ্ন তোলেন তারা।এসব বিষয়ে জানতে মোবাইলফোনে যোগাযোগ করা হয় পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী উপ-পরিচালক কবির হোসেনের সঙ্গে। তিনি বলেন,আমরা গতবারে ওই ইটভাটায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সতর্ক করেছি।এর মাঝে দুই বছর লাইন্সেস নবায়ন বন্ধ ছিল।আমার জানামতে ওই ভাটার লাইসেন্স নবায়ন নেই।এরপরও ভাটার পরিধি বাড়িয়ে যদি তাজা জ্বালানি কাঠ দিয়ে এবারও ইট পোড়ানোর কাজ করা হয় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।এদিকে ইটভাটায় গিয়ে দেখা গেছে, ‘ফাইভ স্টার বিকস্’ নামের ওই ইটভাটায় দেদারচ্ছে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ।এর উত্তরপাশে স্তুপ করে রাখা হয়েছে বিভিন্ন প্রজাতির জ্বালানি কাঠ।ভাটার চারিদিকে ও আশে পাশে এবং ওপরে বিপুল পরিমান গাছের গুড়ি দেখা যায়।পশ্চিম দিকে কিছু কয়লার মজুত চোখে পড়লেও তা ছিল অতি সামান্য।নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক বাসিন্দা বলেন,ভাটাটিতে মাঝে মধ্যেই অপরিচিত লোকজনকে যাতায়াত করতে দেখা যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় পরিবেশ অধিদপ্তরের লোকজন।তারা আসেন ইটভাটা ঘুরে ঘুরে দেখেন,আবার চলেও যান। কিন্তু আজও বন্ধ হয়নি জ্বালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর কাজ।এর ফলে অতিরিক্ত ধোঁয়ায় হুমকির মুখে পড়েছে এলাকার পরিবেশ।আশপাশের আমসহ বিভিন্ন ফলদ বাগানের উৎপাদনও কমে গেছে।এ বিষয়ে ইটভাটার মালিক শামসুজ্জামান বলেন,সব ম্যানেজ করেই কাঠ পুড়িয়ে ভাটা চালানো হচ্ছে।সেটা কথা নয়,বর্তমানে কয়লা ফুরিয়ে গেছে। এজন্য কাঠ ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি।এ ব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন,বিষয়টি আমার জানা নেই।খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page