১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

তরুণীকে ধর্ষণের দায়ে মিথ্যা অপবাদে আমাকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে অভিযোগ বাবর মেম্বারের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সিরাজগঞ্জ প্রতিনিধি >>> সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক বাবর আলী মেম্বার অভিযোগ করে বলেন, তরুণীকে ধর্ষণের দায়ে আমাকে মিথ্যা অপবাদে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে। ২৯শে মে লক্ষিপুর গ্রামের দিনমজুর এরশাদ সরকারের মেয়ে সিমা খাতুনের সমস্যা হলে মেয়ের মা আমাকে খবর দিয়ে ডেকে নিয়ে এই সমস্যার কথা জানায়, তখন আমি তাদের জনপ্রতিনিধি হিসেবে জনসম্মুখে প্রকাশ্য দিবালোকে তাদের পাশে দাড়িয়ে হাসপাতালে চিকিৎসা নিতে সহযোগিতা করি। তিনি আরও বলেন, মেয়েটা প্রতিবন্ধী, বাড়ির পাশের একটা প্রতিষ্ঠানে ভূয়া হিসেবে ভাত রান্না করে। সেখানে হয়তো কিছু হতে পারে। আর আমি যদি অপরাধী হতাম তাহলে তার গর্ভপাতের কাজে সাথে থাকতাম না, আমার সাদা মনে কাদা নেই তাই সরল মনে তার কাজে সাহায্য করেছি। পরে জানতে পারি গ্রামের কিছু সুবিধাবাধি কুচক্রী মহলের পরামর্শে আমাকেই দোষারোপ করা হচ্ছে। আমি ২বার জনগণের ভোটের মাধ্যমে ইউপি সদস্য নির্বাচিত হয়েছি,৪ বার জিএস, কে, এল গভর্নিংবডির সদস্য নির্বাচিত হয়েছি,১ বার ধুকুরিয়াবেড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক ছিলাম ও ১বার সভাপতি ছিলাম আগামীতে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য মাঠে জনগনের পাশে দাড়িয়ে সার্বিক সেবা প্রদান করছি, তাই আমার জনপ্রিয়তা নষ্ট করার জন্য ঈর্ষান্বিত হয়ে আমাকে এই নাটকীয় ভঙ্গিতে ফাঁসিয়ে আমার মানসম্মান ক্ষুন্ন করে মাঠ দখলের পায়তারা করছে। এ ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এবিষয়ে সিমা খাতুনের মা জানান, আমার মেয়ে প্রতিবন্ধী, গর্ভবতী কিভাকে কাকে দিয়ে হয়েছে জিজ্ঞাসা করলে একএক সময় একএক জনের নাম বলে, তাই আমরা কাকে দোষারোপ করবো, কাউকে দোষারোপ করে হয়তো মামলা করলাম পরে যদি কোর্টে গিয়ে অন্য জনের নাম বলে তাহলে তো আমরাই বিপদে পরবো, যেহেতু আমরা কাউকে কিছু করতে দেখিনি, তাই আমরা মামলাও করিনি, বাবর মেম্বারের বিষয়ে যে অভিযোগ করা হয়েছিল সেটা বিবেক বিবেচনা করে গ্রামবাসীর সহযোগিতায় আমরা মিমাংসা করে মিটিয়ে নিয়েছি। তার প্রতি আমাদের কোন অভিযোগ নেই।গ্রামবাসী শরিফুল ইসলাম জানান, মেয়েটার সাথে একটা ধর্ষনের ঘটনা ঘটেছে, কিন্তু কে করেছে কোন প্রমাণ পাওয়া যায়নি, যেহেতু মেয়েটা প্রতিবন্ধী তার সাথে কেউ না কেউ দুর্বলতার সুযোগে এই কাজ করেছে, কিন্তু মেয়েটার এলোমেলো কথার কারনে কাউকে দোষি সাবস্ত করা যায়নাই। আর এ কারনে তারা কোন থানায় অভিযোগও করেনি। তবে মেম্বারের বিষয়ে যে অভিযোগ উঠেছে তার উপযুক্ত প্রমান না থাকায় গ্রামবাসী এটা মিমাংসা করে দিয়েছে।এবিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন এর নিকট জানতে চাইলে তিনি জানান, এরকম একটা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল, মেয়েটির পরিবারকে বলা হয়েছে আপনার মেয়ের সাথে কেউ অমানবিক কাজ করছে বা যদি কোন অভিযোগ থাকে তাহলে থানায় এসে অভিযোগ দিতে পারেন, কিন্তু কোন অভিযোগ আমরা পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page