১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে সদর মডেল পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার সাতকানিয়ার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. এরশাদুর রহমান চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৭ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত শিবপুরে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নগরকান্দায় মা-ছেলেকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সংসার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউট কার্যক্রমের শুভ উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউট কার্যক্রম উদ্বোধন, রোভার স্কাউট সহচর ওরিয়েন্টেশন এবং স্কাউট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর ২০২৩ তারিখে কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু মাসুদ ঢাকা কমার্স কলেজে রোভার স্কাউট কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম পিআরএস ও এএলটি। আলোচক ছিলেন বাংলাদেশ স্কাউটস ঢাকা জেলা রোভার যুগ্ম সম্পাদক মো. আব্দুল হান্নান, বিইউবিটি রোভার স্কাউট গ্রুপ সম্পাদক মো. আসিফ উল হক ও ক্রিস্টাল ওপেন স্কাউট গ্রুপ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পিআরএস। স্বাগত ভাষণ দেন ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউট গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট ইউনিট লিডার প্রফেসর এস এম আলী আজম।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রস্তাবিত ঢাকা কমার্স কলেজ গার্ল ইন রোভার স্কাউট ইউনিট লিডার মাহমুদা বেগম, প্রভাষক আবুল কাশেম এবং ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউট গ্রুপের সহচর সদস্যবৃন্দ। স্কাউট কার্যক্রমে সর্বোচ্চ দক্ষতা অর্জনের জন্য ৪ জন স্কাউটার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদক লাভ করায় তাদেরকে অনুষ্ঠানে অভিনন্দন জানানো হয়।
এর আগে ২৭-৩১ অক্টোবর ২০২৩ তারিখে রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স প্রশিক্ষণ লাভ করে প্রফেসর এস এম আলী আজম ইউনিট পরিচালনার দায়িত্ব লাভ করেন।উল্লেখ্য, স্কাউট একটি আন্তর্জাতিক সেবা সংগঠন, যা ১৯০৭ সালে বৃটিশ অবসরপ্রাপ্ত সেনা লেফটেন্যান্ট লর্ড ব্যাডেন পাওয়েল প্রতিষ্ঠা করেন। এটি সর্বজনীন, অরাজনৈতিক ও শিক্ষামূলক স্বেচ্ছাসেবী আন্দোলন। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ, নৈতিক ও সামাজিক গুণাবলি উন্নয়ন এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট এক অনন্য সংগঠন। বাংলাদেশে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট গ্রুপ থাকা বাধ্যতামূলক হওয়ায় ঢাকা কমার্স কলেজে গুরুত্বের সাথে স্কাউট কার্যক্রম শুরু হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page