৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
হবিগঞ্জের নবীগঞ্জে ১০ হাজার টাকার জন্য সংঘর্ষে নিহত ১ যুবক! এলাকায় শোকের মাতম চট্টগ্রামে র‍্যাবের অভিযানে ৩২ হাজার লিটার ভোজ্যতেল জব্দ ও জরিমানা দেবিদ্বারে স্কুল শিক্ষকের আপ‌ত্তিকর ভি‌ডিও ধারন ও জোরপূর্বক অর্থ আদায়:…. হানিট্রাপ খ্যাত নারী লাইলি কারাগারে হাটহাজারী বাজারে যানজট নিরসনে অতিব প্রয়োজন একটি ফ্লাইওভার। পটিয়ায় রাষ্ট্রের র্শীষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতরনার অভিযোগে গ্রেফতার-১। তেহরানের অনড় অবস্থানে ইরানকে এক রাতেই নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের সুনামগঞ্জের মান্নারগাঁওয়ে দখলীয় ভূমি জবর দখলের পাঁয়তারা পটিয়ায় রাষ্ট্রের র্শীষ ব্যক্তিদের নাম ভাঙিয়ে প্রতরনার অভিযোগে গ্রেফতার-১। চোরমুক্ত নিরাপদ এলাকা চাই: বৃহত্তর কুর্শীতে মানববন্ধনে এলাকাবাসীর দাবি ফেসবুক পোস্টের অভিযোগে আটক ভোলার নারী জামায়াত কর্মী সাওদা সুমি জামিনে মুক্ত
আন্তর্জাতিক:
নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান আল্টিমেটামের ভেতরেই ট্রাম্পের যুদ্ধ বিরতি: কোন পথে মধ্যপ্রাচ্য যুদ্ধ ইরানের ড্রোন হামলা ও সৌদি আরবের জ্বালানি নিরাপত্তা সংকটে অর্থনীতি
     
             

ডুমুরিয়ায় নকল সার ও কীটনাশক উৎপাদন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনের  কারাদন্ড  

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক 

খুলনার ডুমুরিয়ায় টাটা ক্রপ কেয়ার কোম্পানির লোগো ব্যবহার করে অবৈধভাবে নকল সার ও কীটনাশক উৎপাদন এবং বাজারজাত করার অভিযোগে অর্ধ কোটি টাকার নকল সার ও কিটনাশক তৈরির ক্যামিক্যাল উদ্ধার পুর্বক জব্দ তালিকামুলে জব্দ ও নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলার চুকনগরের নুরানিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার মেইন গেট সংলগ্ন মোহাম্মদ মোড়লের বাড়িতে অবৈধভাবে নকল সার-কীটনাশক উৎপাদন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সমন্বয়ে,ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আসিফ রহমান।ভ্রাম্যমান আদালত এসময় সরকারি কাজে বাঁধা প্রদান করায় বাড়ির মালিক নরনিয়া গ্রামের মোহাম্মদ আলী মোড়লের পুত্র মাহবুর মোড়লকে তিন দিনের কারাদন্ড প্রদান করে ও কারখানার মালিক এমডি হেলালকে কারখানায় না পাওয়ায় অর্ধ কোটি টাকার নকল সার ও কিটনাশক তৈরির ক্যামিক্যাল উদ্ধার পুর্বক জব্দ তালিকামুলে জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার নুরনিয়া ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা সংলগ্ন মোহাম্মদ আলী মোড়লের বাড়ি ভাড়া নিয়ে মেসার্স জেনারেল এগ্রো, নামক সাইনবোর্ড ব্যাবহার করে প্রতারক এমডি হেলাল অবৈধ কারখানা স্থাপন করে দীর্ঘ দিন থেকে টাটা ক্রপ কেয়ারসহ বাংলাদেশের বিভিন্ন নামিদামি কোম্পানির সিল মোড়ক ব্যাবহার করে। নকল সার, নিম্নমানের বিপুল পরিমাণ কীটনাশক তৈরি করে মজুদ ও প্যাকেটজাত করে খুলনা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিলেন।এ বিষয়ে টাটা ক্রপ কেয়ার কোম্পানির ব্যাবস্থপনা পরিচালক কেশব সাধু বাদি হয়ে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page