৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত। বিয়ের প্রলোভনে সম্পদ আত্মসাৎ, প্রাণনাশের ঝুঁকিতে মৌসুমি জুলাই থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম কাস্টমস হাউস চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন খাগড়াছড়ি পানছড়িতে ৫ মে’র শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। পটিয়ায় প্রীতিলতার ১১৬তম জন্ম দিনে সংসদ এনাম। কাটিরহাট বাজারে জলাবদ্ধতা নিরসনে অভিযান, মোবাইল কোর্টে জরিমানা ২০ হাজার টাকা পটিয়া স্কুলের তালা ভেঙে ১৭টি সিপিইউ ভাংচুর ও ২টি মনিটর চুরি। রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন।
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

ডাকাতি হওয়া গাড়ির কাটা অংশসহ চট্টগ্রামে চক্রের দুই সদস্য আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের পরিচালিত এক বিশেষ অভিযানে সম্প্রতি সংঘটিত একটি ডাকাতি মামলার দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া গাড়ির বিভিন্ন কাটা অংশ ও একটি স্মার্টফোন।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে থানা পুলিশ।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালানো হয়। অভিযানকালে সোনারগাঁ পেট্রোল পাম্প এলাকার ভাড়াটিয়া বশির আহম্মদ লিটন (৪২) কে আটক করা হয়, যিনি রাঙামাটির লংগদু থানার উত্তর ঠেকাপাড়া গ্রামের বাসিন্দা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার দেলী গ্রামে অভিযান চালিয়ে মামলার আরও এক অভিযুক্ত মোঃ রায়হান (২৮) কে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকেই উদ্ধার করা হয় ডাকাতি হওয়া গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ও একটি স্মার্টফোন।অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা সংঘটিত ডাকাতির পরিকল্পনা ও মালামাল লুকানোর বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে।আকবরশাহ থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান বলেন, জব্দকৃত আলামত আইনগত প্রক্রিয়ায় তালিকাভুক্ত করে আদালতে উপস্থাপন করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ ধারায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।আমার থানা এলাকায় কোন অপরাধ সংঘটিত হলে তথ্য পাওয়ার সাথে সাথে আমরা আমাদের অভিযান শুরু করি। এটাও তার ব্যতিক্রম নয়, অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা আমাদের অভিযান শুরু করে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমার থানা এলাক যে কোন অপরাধ নির্মূলে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page