১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.।
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ঠাকুরগাঁওয়ে মাঠভরা ফসল এখন বিপদের মুখে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুন নুর আজাদ,কন্ট্রিবিউটিং রিপোর্টার,ঠাকুরগাঁও >>> ঠাকুরগাঁওয়ে ধান ও ভুট্টা এখন মাঠে দাঁড়িয়ে থাকলেও, কৃষকের চোখে ঘরে তোলা নয় — বরং হারানোর ভয় স্পষ্ট। টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি, দমকা হাওয়া ও ঘন মেঘের কারণে জেলার প্রতিটি উপজেলায় ফসল ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এই বৈরী আবহাওয়ায় কৃষকের পরিশ্রম যেন মাটির সাথেই মিশে যেতে বসেছে।সদর উপজেলার বলিদাপাড়া গ্রামের কৃষক ফজলুল হক বলেন,“ধান পাকতে শুরু করেছিল, কিন্তু বৃষ্টিতে অনেক গাছ পড়ে গেছে। জমিতে পানি জমায় গাছ পচে যাচ্ছে।”শুধু ধানই নয়, একই অবস্থা ভুট্টা ক্ষেতেও। অতিরিক্ত আর্দ্রতায় ভুট্টা গাছে রোগ দেখা দিয়েছে। পাতায় দাগ পড়ে ঝরে পড়ছে, গাছের আগা থেকে শুরু করে গোড়া পর্যন্ত ক্ষতির চিহ্ন।শ্রমিক সংকট ও জমির কাদা অবস্থার কারণে অনেক কৃষক নিজেরাই নামছেন মাঠে। নারীদের উপস্থিতিও চোখে পড়ার মতো। রানীশংকৈলে কাদামাটিতে ধান কাটছেন অনেক নারী কৃষক— সংসার টিকিয়ে রাখার এই লড়াই এখন পরিবারভিত্তিক সংগ্রাম হয়ে উঠেছে।ঋণের ভারে বিপন্ন ভবিষ্যৎ।অনেক কৃষকই ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে চাষ করেছেন। প্রত্যাশা ছিল ভালো ফলনের। কিন্তু আবহাওয়ার এই আচরণ সব হিসাব উলটে দিয়েছে।চাষি জয়নাল বলেন,“ভেবেছিলাম কিছু লাভ হবে, এখন তো লোকসান থেকে কীভাবে বের হব সেটা ভাবছি।”ফসল মাঠে নষ্ট হওয়ায় ইতোমধ্যে ভুট্টার বাজারদরে প্রভাব পড়েছে। প্রতি কেজিতে ২–৩ টাকা দাম বেড়েছে। আশঙ্কা রয়েছে, ধান ও চালের দামেও এর রেশ পড়বে।কৃষি বিভাগ বলছে, ক্ষয়ক্ষতির তালিকা তৈরি হচ্ছে। কোথায় কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে অনুযায়ী সহায়তা পাঠানো হবে। তবে কৃষকদের বক্তব্য— পরিকল্পনা শুনছেন, কিন্তু হাতে কিছু পাচ্ছেন না।ঠাকুরগাঁওয়ের মাঠে এখন কেবল ফসল নয়, দাঁড়িয়ে আছে কৃষকের ঋণ, ঘাম, আশা আর অনিশ্চয়তা। দ্রুত সহায়তা না এলে শুধু এই মৌসুম নয়, পরবর্তী মৌসুমও চ্যালেঞ্জে পড়বে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page