১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

ঠাকুরগাঁওয়ে পরিত্যক্ত ভবন থেকে উদ্ধার হওয়া বৃদ্ধাকে পরিবারের কাছে হস্তান্তর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিসুর রহমান মিঠু, ঠাকুরগাঁও প্রতিনিধি>>>

সদর উপজেলার বড় খোঁচাবাড়ী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত বৃদ্ধার পরিচয় মিলেছে। সোমবার ওই বৃদ্ধার পরিবারের সদস্যদের কাছে তাকে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান।ওই বৃদ্ধার নাম মোছা: হাফিজা বেগম (৫৫)। তিনি নাটোর জেলার সদর থানার গোকুলনগর গ্রামের মো: শফিকুল ইসলামের স্ত্রী। ওই দিন জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে তাকে তার স্বামী ও সন্তান মো: শামিমের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তাকে একটি এ্যাম্বুলেন্সে করে বিনা খরচে নাটোরে পাঠানো হয় এবং চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। তাকে গ্রহনের সময় কান্নায় আবেগ আপ্লুত হয়ে তার স্বামী শফিকুল ইসলাম এ ঘটনায় ঠাকুরগাঁও জেলা প্রশাসককে মানবিক উল্লেখ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। হস্তান্তরেরকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহামেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম, হাসপাতাল সমাজসেবা অফিসার সালেহা খাতুনসহ হাফিজা বেগমের পরিবারের অন্যান্য সদস্যরা।জানা যায়, গত ২০ জুন ঠাকুরাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ী এলাকায় একটি পরিত্যক্ত ভবনে ওই বৃদ্ধার সন্ধান পায় স্থানীয়রা। তার শরীরে দুর্গন্ধ থাকায় স্থানীয়রা কেউ তার কাছে যেতে পারেনি। তিনি প্রায় ১৫ দিন সেখানে অবস্থান করছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানতে পারেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। তিনি তাৎক্ষনিক ওই বৃদ্ধাকে উদ্ধার করে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু করার ব্যবস্থা করেন। এ সময় তিনি কোন নাম পরিচয় বলতে পারেননি। অবশেষে বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি মুটামুটি সুস্থ হয়ে ওঠেছেন।জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান বলেন, বিষয়টি জানার পর উনাকে উদ্ধার করে জেলা প্রশাসনের উদ্যোগে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। যেহেতু তিনি নাম পরিচয় বলতে পারছিলেন না, সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনের অফিস থেকে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম, পরিচয় বের করি। পরে তার পরিবারের সদস্যদের খবর দিলে উনারা আজকে এসে প্রয়োনজীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাড়িতে নিয়ে গেলেন। এতে আমরা অনেক খুশি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page