১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গৃহবধূকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখার অভিযোগ গৃহবধূর স্বামী বাবলার বিরুদ্ধে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ওবায়দুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি>>>>

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে আরবী আক্তার (১৯) নামে এক গৃহবধূকে হত্যা করে গলায় ওড়না পেচিয়ে নিজ শয়ন ঘরের ষঁড়ের সঙ্গে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামী বাবলার বিরুদ্ধে।নিহত গৃহবধূ আরবি আক্তার উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের লক্ষ্মীর হাট গ্রামের আব্বাস আলীর মেয়ে ও নেকমরদ গন্ডগ্রাম এলাকার হোটেল কারিগর খয়রুল ইসলামের ছেলে বাবলার স্ত্রী। নিহত আরবি আক্তারের দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।সোমবার (১২ জুন) বেলা আনুমানিক ১১টার দিকে রাণীশংকৈল উপজেলার ২ নং নেকমরদ ইউনিয়নের নেকমরদ বঙ্গবন্ধু কলেজের পূর্ব পাশে গণ্ডগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে কিস্তি দিতে যাওয়ার বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, এসময় বাবলা তার স্ত্রী আরবি আক্তারকে মারপিট করে।নিহতের স্বামী বাবলা বলেন, আজ সকালে কিস্তির টাকা দিতে যাওয়াকে নিয়ে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়। পরে আমি বাড়ি হতে রাজমিস্ত্রির কাজে চলে গেলে আমার স্ত্রী আরবি সকলের অগোচরে নিজ শয়ন ঘরের ষঁড়ের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।গৃহবধ আরবির পিতা আব্বাস আলী বলেন, বাবলা মোবাইল ফোনের মাধ্যমে ঝগড়া ও মারপিটের বিষয়টি আমাকে জানায়।রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ঘটনাস্থল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page