১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

টেন্ডার ছাড়াই বেসরকারি খাতে ২৪ ট্রেন নতুন করে লিজ দিতে টেন্ডার আহ্বান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> টেন্ডার ছাড়াই গত এক দশক ধরে বেসরকারি খাতে রেলের ২৪টি ট্রেন পরিচালিত হয়ে আসছে। রেলওয়ে আইন অনুযায়ী চার বছরের জন্য বেসরকারি খাতে ট্রেন পরিচালনার জন্য লিজ দেয়া হয়ে থাকে।এই ২৪টি ট্রেনও প্রাথমিকভাবে চার বছরের জন্য লিজ দেয়া হয়েছিল।কিন্তু লিজ নেয়ার পর দলীয় প্রভাব বিস্তার করে তারা গত এক দশকের বেশি সময় ধরে নতুন টেন্ডার ছাড়াই চুক্তির সময় বাড়িয়ে ট্রেন পরিচালনা করে আসছে।টেন্ডার ছাড়াই এসব ট্রেন বেসরকারিভাবে পরিচালিত হওয়ায় বছরের পর বছর বিপুল পরিমাণ রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে রেলওয়ে।সম্প্রতি চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে বেসরকারিভাবে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিলের সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয়। লিজ নেওয়া ইজারাদারদের বিষয়টি জানাতে রেলপথ মন্ত্রণালয় গত ৩ নভেম্বর রেলওয়ের মহাপরিচালককে চিঠি দেয়।এরপর বেসরকারি ভাবে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করা হয়েছে।এরমধ্যে নতুন করে এই ২৪টি ট্রেন আবার লিজ দেয়ার জন্য টেন্ডার আহ্বান করেছে রেলওয়ে।রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন এবং বাণিজ্যিক বিভাগ থেকে জানা গেছে,টেন্ডারবিহীন বেসরকারিভাবে পরিচালিত ২৪ ট্রেনের মধ্যে ১০টি ট্রেন পূর্বাঞ্চলের।অবশিষ্ট ১৪টি ট্রেন পশ্চিমাঞ্চলের।সূত্র জানায়,এই ২৪টি ট্রেন বিগত সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সালাউদ্দিন রিপন ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানি দ্বারা পরিচালিত হয়েছিল গত এক দশক ধরে।এই কোম্পানিগুলো প্রাথমিকভাবে চার বছরের জন্য ট্রেন পরিচালনার চুক্তি পেয়েছিল।কিন্তু তারা গত এক দশকের বেশি সময় ধরে নতুন টেন্ডার ছাড়াই চুক্তির সময় বাড়িয়ে ট্রেন পরিচালনা করে আসছে।রেল কর্মকর্তারা জানান,সম্প্রতি রেল মন্ত্রণালয় থেকে নতুন করে টেন্ডার দিয়ে ট্রেনগুলোকে আবার লিজ দেওয়ার নির্দেশ দেয়ার পর নতুন করে টেন্ডার আহ্বান করা হয়েছে। এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ নাজমুল ইসলাম আজাদীকে বলেন,বেসরকারিভাবে পরিচালিত ২৪টি ট্রেন নতুনভাবে লিজ দেয়ার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে।এই ২৪টি ট্রেনের মধ্যে ৫ জোড়া (১০টি) ট্রেন পূর্বাঞ্চলের।অবশিষ্ট ৭ জোড়া (১৪টি) ট্রেন পশ্চিমাঞ্চলের।আগামী ৮ ও ৯ ডিসেম্বর ট্রেন্ডার জমাদানের শেষদিন।এরমধ্যে প্রতিদিন ট্রেন্ডার সিডিউল ক্রয় করা যাবে।চুক্তি বাতিলের বিষয়ে রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান বলেন,বেসরকারি ভাবে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করা হয়েছে।ট্রেনগুলো দ্রুত সময়ের মধ্যে টেন্ডারের মাধ্যমে নতুন করে লিজ দেয়া হবে। জানা যায়, জনবল সংকটের কারণে বাংলাদেশ রেলওয়ে ১৯৯৭ সাল থেকে বেসরকারি খাতের সঙ্গে কার্যক্রম শুরু করে।বর্তমানে মোট ৩৭টি ট্রেন বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে।বিভিন্ন জটিলতার কারণে ২০১৯ সালে বেসরকারিভাবে ট্রেন পরিচালনার সিদ্ধান্ত বাতিল করা হয়।বাকি ১৩টি ট্রেনের ইজারা বাতিল হবে কিনা সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন রেল ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page