২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের দায়ে চট্টগ্রামে বাবা-ছেলের কারাদণ্ড অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ কিংবদন্তি ম্যাকগ্রা চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গিরকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাজেদুর সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল পেকুয়ায় ইয়াবাসহ এক যুবক আটক, ১ মাসের কারাদণ্ড মেসির গোল ও অ্যাসিস্টের দিনেও জয়হীন ইন্টার মিয়ামি এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা দেশে ম্যালেরিয়া ও এইচআইভি সংক্রমণের হার বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী কিংবদন্তি আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে এ আর রহমানের গানে শাহরুখ খান
আন্তর্জাতিক:
সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর
     
             

টেকনাফে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার, মিয়ানমারে পালালো পাচারকারী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।রোববার (১২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার উত্তর-পূর্ব দিকে ডাবল জোড়া এলাকা থেকে মাদকের চালানটি জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশিকুর রহমান।লেফট্যানেন্ট কর্নেল আশিকুর বলেন,মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে গোপনে তথ্য পেয়ে দমদমিয়া চৌকির ৫টি নৌ-টহল দল নাফ নদীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায়।এক পর্যায়ে ককশিটের ভেলায় করে দুজন ব্যক্তিকে মাদক নিয়ে নাফ নদী সাঁতরে পারাপারের সময় বিজিবির টহলদলের মুখে পড়ে।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলটি ভেলাটি ফেলে রাতের আঁধার এবং ঘন কুয়াশার মধ্যে নাফ নদী সাঁতরে শূন্য রেখা অতিক্রম করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অপর পাশে পালিয়ে যায়।তিনি আরও বলেন,নৌ টহলদল তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ভেলা হতে দুইটি মাদক ভর্তি বস্তা উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত চটের বস্তার ভিতর হতে ২৫টি ইয়াবা ভর্তি প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস।পার্শ্ববর্তী বিওপি সমূহ হতে বিশেষ টহলদল কর্তৃক উক্ত এলাকায় সকাল ৭ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।তবে,চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page