৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নগরকান্দায় ৯ নং লস্করদিয়া ইউনিয়নে কৃষক, দুস্হ মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন- -হুইল চেয়ার ও বালাইনাশক স্প্রে মেশিন বিতরণ নিয়তি চলছে গাড়ি। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ: ডিসি কুড়িগ্রাম সদর সেনাই একদতাদুর্যোগের নষ্ট হয়ে যাওয়া রাস্তা এখনো অকেজো হয়ে আছে। ঠাকূরগাঁওয়ে সড়ক দূর্ঘটনা, ট্রাক ক্ষতিগ্রস্ত। কুতুবদিয়ায় ৩৭২ দরিদ্র-অসহায় মানুষের মাঝে প্রায় ৩০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে জাপানিজ টয়োটা প্রাইভেট কারসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

টেকনাফে প্রায় ২১ কোটি টাকা মূল্যের দুষ্প্রাপ্য তিমি মাছের বমিসহ এক যুবককে আটক করেছে বিজিবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুর রাজ্জাক কক্সবাজার জেলা প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৮ কেজি ৩ শত ৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) সহ শামসুল আলম (৩৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ অক্টোবর) দিবাগত রাতে টেকনাফ শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকায় টেকনাফ-২ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তিমি মাছের বমিসহ তাকে আটক করা হয়। আটক যুবক সেন্টমার্টিনের নুর আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। তিনি বলেন, রোববার রাতে শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকা দিয়ে চোরাচালানি মালামাল পাচার হতে পারে এমন সংবাদে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয়। পরে একজন সন্দেহভাজন ব্যক্তিকে একটি বস্তা নিয়ে শাহপরীরদ্বীপ বাজার অতিক্রম করতে দেখা গেলে তাকে থামানো হয়। পরে তার কাছে থাকা একটি বস্তা থেকে ৮ কেজি ৩ শত ৯৮ গ্রাম অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি)   উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, জব্দ করা অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষা করা হয়। সেখানে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য শনাক্ত হয়। জব্দ করা অ্যাম্বারগ্রিস বাজার মূল ২০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা। মূলত অ্যাম্বারগ্রিস হতে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ঔষধ তৈরি করা হয়। বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান অত্যন্ত বিরল ঘটনা।উক্ত অ্যাম্বারগ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা করতঃ আটককৃত আসামীকে মোবাইল ফোনসহ তার বিরুদ্ধে অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) অবৈধভাবে নিজ হেফাজত রাখা ও চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page