২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নায়করাজ রাজ্জাকের প্রয়াণের ৯ বছর: এক কিংবদন্তির ফিরে দেখা জীবন নায়করাজ রাজ্জাকের নবম মৃত্যুবার্ষিকী: চলচ্চিত্রাঙ্গনে কেন নেই বিশেষ কোনো আয়োজন? মন্ত্রিসভায় রদবদল: নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন চিকিৎসা শেষে আটলান্টিক মহাসাগরে ফিরল ১২২ কেজির বিপন্ন লগারহেড কচ্ছপ টিমি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায়
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

টাঙ্গাইল DASB ও জামালপুর সশস্ত্র বাহিনী বোর্ডের সচিবের সঙ্গে অবসরপ্রাপ্ত সশস্ত্র সদস্যদের মতবিনিময় সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিশেষ প্রতিনিধি >>> টাঙ্গাইল ও জামালপুর জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সদস্য সচিব (৫ম গ্রেড) মেজর মাহফুজুর রহমানের সঙ্গে অসকস-বাংলাদেশ, (অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর) সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বকশীগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত এ সভায় ফুল দিয়ে বরণ করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়।মতবিনিময় সভার শুরুতে সচিব মেজর মাহফুজুর রহমান (DASB) এসজিপি ৮ম গ্রেড স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধা বিস্তারিত ও সুস্পষ্টভাবে উপস্থিত সবার সামনে তুলে ধরেন, উপস্থিত বক্তাদের সমস্যাবলী নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং ধৈর্য সহকারে সবার বক্তব্য শ্রবণ করেন।সভায় অংশগ্রহণকারী অবসরপ্রাপ্ত সদস্যরা বলেন, যারা নিজেদের যৌবন, পরিবার ও ব্যক্তিগত স্বপ্ন বিসর্জন দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন—মুক্তিযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা গণতন্ত্র রক্ষার প্রতিটি সংকটময় মুহূর্তে তারাই ছিলেন রাষ্ট্রের ঢাল। অথচ পরিতাপের বিষয় হলো, অবসর গ্রহণের পর সেই গর্বিত সৈনিকদের অনেকেই আজ চিকিৎসা সুবিধার অভাবে কষ্ট পাচ্ছেন এবং সামাজিকভাবে অবহেলিত হচ্ছে।বক্তারা আরও বলেন, একই পদে, একই দায়িত্ব ও একই ঝুঁকিতে চাকরি করেও বর্তমানে পেনশনে বৈষম্য বিদ্যমান—যা শুধু আর্থিক নয়, বরং একজন সৈনিকের সম্মান ও আত্মমর্যাদার ওপর সরাসরি আঘাত।এ প্রেক্ষাপটে ডিজি সশস্ত্র বাহিনী বোর্ডের মাধ্যমে কয়েকটি ন্যায্য ও মানবিক দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—একই পদে কর্মরত অবসরপ্রাপ্তদের পেনশন বৈষম্য অবিলম্বে বন্ধ করা, অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের স্ত্রী ও প্রতিবন্ধী সন্তানদের জন্য আজীবন পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, সেনাপল্লী ও বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে স্বল্পমূল্যে আবাসন প্রকল্প চালু করা, বাস্তবসম্মত রেশন ভাতা চালু করা এবং মৃত্যুর পর কোনো সময়সীমা ছাড়াই পূর্ণ সামরিক মর্যাদা ও এককালীন অনুদান বৃদ্ধি করা। পাশাপাশি অবসরপ্রাপ্ত সৈনিকদের অধিকার রক্ষায় একটি স্বতন্ত্র ভেটেরান্স মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিও জানানো হয়।সভায় অসকস–বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কল্যাণ সোসাইটি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আবু শামা অর্ডন্যান্স বলেন, “আমাদের দাবিগুলো ন্যায্য ও মানবিক। সম্মানিত সচিব মহোদয়ের মাধ্যমে এসব দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া এবং অগ্রগতি সম্পর্কে আমাদের অবহিত করার অনুরোধ জানাচ্ছি। একজন সৈনিক কখনো বেশি কিছু চায় না—চায় শুধু ন্যায্যতা, সম্মান ও রাষ্ট্রের স্বীকৃতি।”এ সময় সভায় উপস্থিত ছিলেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, সেনা, নৌ ও বিমান বাহিনীর জেসিও-এনসিও সহ ৮০ প্লাস সর্বস্তরের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি জহুরুল হক এবং সভাটি পরিচালনা করেন অসকস-বাংলাদেশ বকশীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, এল এস আশরাফ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page