৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম চট্টগ্রাম কাস্টমসে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ফরিদপুরের সদরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, পরিদর্শনে পুলিশ সুপার বাঁশখালীতে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিরোধ নিরসনে এমপি জহিরুলের মধ্যস্থতা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

টাঙ্গাইলে সখিপুর ও কালিহাতীর ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে আ.লীগের ৭ নেতা বহিষ্কার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইল জেলার সখিপুর ও কালিহাতি উপজেলায় দলীয় নির্দেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় চার নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।মঙ্গলবার (১১ জুলাই) রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এড.জোয়াহেরুল ইসলাম(এমপি) স্বাক্ষরিত পৃথক ৭টি পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন— সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হুমায়ূন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আজহারুল ইসলাম ও দলটির বড়চওনা ইউনিয়ন কমিটির সদস্য আবদুল গফুর সরকার হিরু এবং কালিহাতি উপজেলার বীর বাসিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহরাব আলী,একই ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মোঃ সেলিম সিকদার ও পারখি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ লিয়াকত আলী তালুকদার। দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুলাই সখিপুর উপজেলার কালিয়া, হাতীবান্ধা, নবগঠিত বড়চওনা ও হতেয়া-রাজাবাড়ি এবং কালিহাতি উপজেলার বীর বাসিন্দা ও পারখি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।জানা যায় সখিপুর উপজেলায় চারটি ও কালিহাতি উপজেলায় দুই টি ইউনিয়নেই আওয়ামী লীগ দলীয় প্রার্থী দিয়েছেন।কিন্তু ঐ ৭ নেতাই এরই মধ্যে দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিয়েছেন এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ / ১ বিধি মোতাবেক দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমের জন্য ওই ৭ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাঁদের চূড়ান্ত বহিষ্কারের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিকে অনুরোধ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page