৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায় সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫৪ কোটি১৫ লাখ ৬৩ হাজার টাকার বাজেট ঘোষণা চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে ৫ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশ আমানতকারীদের দাবি: বাংলাদেশ ব্যাংকে স্মারকলিপি ও বিক্ষোভ সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু বকশিরখীল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন চন্দনাইশে স্কুলছাত্রীকে অপহরণ করে গণধর্ষণ: ২ যুবক গ্রেপ্তার নোয়াখালীতে পাওনা টাকা আদায়ে অটোরিকশাচালককে শিকলে বেঁধে নির্যাতন সুনামগঞ্জ জেলা সদরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে গণমিছিলও স্মারকলিপি প্রদান
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ঝুঁকি নিয়ে বানভাসিদের পাশে জাপা নেতা মোস্তফা আল মাহমুদ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ জামালপুর প্রতিনিধি>>> বন্যায় মানবিক বিপর্যয় ঘটছে জামালপুরের ইসলামপুর সহ ৪ টি উপজেলার প্রায় ৩০ টি ইউনিয়নে।ঘরে কোন খাদ্য নেই,খাবার পানি নেই,চলাচলের রাস্তাগুলো বুক পানিতে তলিয়ে গেছে।চারিদিকে বানের জলে আটকা পড়া মানুষের হাহাকার।পানিবন্দী হয়ে পড়েছেন জেলার প্রায় ২ লাখ মানুষ।পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টিতে নদ-নদী পানি বিপৎসীমার উপর থাকায় বন্যার বিস্তৃতি ঘটেছে।এমন অবস্থায় জীবনের ঝুঁকি নিয়েও বানভাসি অসহায় মানুষগুলোকে সহায়তা কাজ করে যাচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ।মোস্তফা আল মাহমুদ এর নেতৃত্বে প্রিয় জন্মভূমি জসলামপুর গ্রুপ এর উদ্যোগে শনিবার (১৩ জুলাই) সকাল থেকেই ইসলামপুরের চিনাডুলী,বেলগাছা,নোয়ারপাড়া ইউনিয়ন সহ বেশ কয়েকটি স্থানে বুক পানি মাড়িয়ে অসহায় মানুষগুলোর কাছে খাবার পৌঁছে দেওয়া হয়।মোস্তফা আল মাহমুদ বলেন,জামালপুরে পানিবন্দী মানুষের মধ্যে হাহাকার ও আর্তনাদ চলছে।দুই সপ্তাহের বেশি হলো পানিবন্দী প্রায় লাখো মানুষ।একটু খাবার এর খোঁজে পানি ও স্রোত ভেঙে ছুটছে মানুষ।সবচেয়ে বিপদে আছেন শিশু ও বয়স্করা।সরকারি সহায়তা খুবই অপ্রতুল।এমন পরিস্থিতিতে আমরা বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছি।তিনি আরও বলেন,আমরা নৌকা যোগে পানিবন্দী অবস্থায় আটকে থাকা প্রায় এক হাজার মানুষের মাঝে শুকনো খাবার সহ চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌছে দিচ্ছি।এ কার্যক্রমে স্থানীয় এবং প্রিয় জন্মভূমি ইসলামপুর গ্রুপ এর স্বেচ্ছাসেবকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে।তীব্র খাদ্যসংকটে থাকা বানভাসি মানুষেরা খাদ্য সহযোগিতা পেয়ে জাপা নেতা মোস্তফা আল মাহমুদকে ধন্যবাদ জানান ও উচ্ছাস প্রকাশ করেন।সেই সাথে সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে মানবিক কাজে সাড়া দেওয়া সংগঠনগুলোকে বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page