১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

জোয়ারের ধাক্কায় মেরিন ড্রাইভ সড়কে ফের ভাঙ্গনের আশংকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> কক্সবাজার-টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের আড়াই কিলোমিটার অংশে আবারও জোয়ারের ঢেউয়ের ধাক্কা লাগতে শুরু করেছে। এতে নতুন করে আবারো ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে।ফলে ঝুঁকিতে পড়েছেন প্রায় দুই সহস্রাধি পরিবার।বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মেরিন ড্রাইভে স্বাভাবিক জোয়ারের চেয়ে উঁচু ঢেউয়ের ধাক্কা লক্ষ্য করা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সেলিম।তিনি জানান, ২০২৩ সালের আগস্ট মাসে পূর্ণিমার জোয়ারে এই সড়কের একটি অংশে ভাঙন দেখা দিয়েছিল। সে সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর একটি বিশেষ ইউনিট দিয়ে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করে। তবে দুই বছর না যেতেই আবারও জোয়ারের পানির উচ্চতা বেড়ে ঢেউয়ের ধাক্কা শুরু হয়েছে। ফলে পূর্বের মতো বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার কারণ হিসেবে কক্সবাজার আঞ্চলিক আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, আবহাওয়া পরিস্থিতি এখন স্বাভাবিক থাকলেও অমাবস্যার কারণে সোমবার থেকে সাগরের পানি কিছুটা বেড়েছে। স্বাভাবিক সময়ে সাগরে ঢেউয়ের উচ্চতা যেখানে প্রায় ৩ মিটার, সেখানে বুধবার তা ৪ মিটার ছাড়িয়ে গেছে। তবে তিনি আশ্বস্ত করে জানান, বৃহস্পতিবার থেকে পানি কমে আসবে।স্থানীয়রা অভিযোগ করেন, মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে প্রভাবশালী অনেকেই জমি কিনে তা ভরাট করতে সড়কের পাশের সমুদ্রসৈকত থেকে বালু তুলছেন। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। ফলে সড়ক আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। তাছাড়া, পূর্বে স্থাপন করা জিও ব্যাগগুলোর অনেকগুলোতেই ফাটল দেখা দিয়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান উদ্দিন বলেন, মেরিন ড্রাইভ সড়কটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর রক্ষণাবেক্ষণ করে থাকেন। ঢেউয়ের ধাক্কায় বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে,বিষয়টি স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে জেনেছি। আমি বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি এবং ইঞ্জিনিয়ারিং কোরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page