৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তিয়া ১৭ পরগণার বৈঠকে বাসে যাত্রা বর্জনের নির্দেশ। রবিবার পরবর্তী বৈঠক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট

উত্তর-পূর্ব সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সমন্বয়ে গঠিত জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটি। ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির আহবানে সিলেট তামাবিল জাফলং,সিলেট কানাইঘাট, সিলেট গোয়াইনঘাট সড়কে যাত্রীবাহী বাস-মিনিবাস বর্জন কর্মসূচি অব্যাহত রাখতে সর্বস্থরের জনগণের প্রতি আহবান জানানো হয়েছে। জৈন্তিয়া ১৭ পরগনার পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী বাস বয়কট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষনা দেয়া হয়েছে।
গত ১৩ জুলাই বৃহস্পতিবার জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে বিকেল ৩টায় অনুষ্ঠিত বৈঠক শেষ
পরগনার নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের নিকট এসব তথ্য জানান।সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম-কে প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তিন’টি দাবীতে সিলেট তামাবিল সড়কে বাস-মিনিবাস গাড়ি বর্জন কর্মসুচি অব্যাহত রাখতে সর্বস্থরের জৈন্তিয়া বাসির প্রতি আহবান করা হয়েছে। সভায় আগামী রোববার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। বৈঠকের আগ পর্যন্ত বাস বর্জন কর্মসুচি চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।সভায় সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, গোইয়ানঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মুহিবুল হক মুহিব,গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, এডভোকেট মোহাম্মদ আলী,পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান (লেবু), জৈন্তাপুর ইমরান আহমদ মহিলা সরকারী কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, গোয়াইনঘাট উপজেলার আলীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী,গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন,পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুন পারভেজ, ডৌ-বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল,বড় চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী,ঝিঙ্গাবাড়ি এলাকার প্রবীণ মুরব্বী আব্দুস সালাম, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব হোসাইন আহমদ, দরবস্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী এনায়েত উল্লাহ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবি এম জাকারিয়া, জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)’র নিবার্হী পরিচালক এটি এম বদরুল ইসলাম, জৈন্তাপর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী আলহাজ্ব মো: আজব আলী (সেট), প্রবীণ মুরব্বী মাস্টার নাজিম উদ্দিন আলমাস, তাহির আলী (কলাই), জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, সমাজসেবী আব্দুল মতিন শাহীন, মাওলানা মুহিবুল হক, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন, মাওলানা কবির আহমদ, মাসহুদ আজহার, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম।
এছাড়া বৈঠকে তিন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় আগামী রোববার পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় বাস-মালিক ও শ্রমিক ইউনিয়নের পক্ষে ঘটনার বিষয়ে নিষ্পত্তির প্রস্তাব দেওয়া হলে পরবর্তী সভায় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হবে তাদের-কে জানানো হয়।এদিকে তামাবিল জাফলং মহাসড়কে বিচ্ছিন্ন ভাবে কয়েক’টি যাত্রীবাহী বাস চলাচল করলেও সাধারণ জনগণ ১৭ পরগণার সিদ্ধান্তকে সমর্থন করে বাস বর্জন কর্মসুচি পালন করেন।উল্লেখ্য: গত ৭ জুলাই শুক্রবার রাতে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের দরবস্ত এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হওয়ার ঘটনা-কে কেন্দ্র করে জৈন্তিয়া ১৭পরগনা ও সিলেট বাস মালিক সমিতি ও শ্রমিকদের মধ্যে এই বিরোধ সৃষ্টি হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page