৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুর শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে জৈন্তাপুরে শোভাযাত্রা, আলোচনা সভা ও ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৮ই অক্টোবর) বেলা ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন আয়োজিত এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।এর আগে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জৈন্তাপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীবৃন্দ।এরপর শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেলের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “শেখ রাসেল দীপ্তময়, নির্ভীক নির্মল দূর্জয় ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, সহকারী কমিশনার ভুমি শাহ্ জহুরুল হোসেন, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, উপজেলা লাইভস্টক কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ, সিনিয়ন মৎস কর্মকর্তা অলিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমেদ, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালিক সহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

এরপর শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে শহীদ শেখ রাসেল সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page