১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুর লালাখাল সিমান্তে ভারতীয়দের গুলিতে নিহত ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় লালাখাল সিমান্তবর্তী এলাকায় ভারতীয় বনরক্ষীদের চালানো ছিটা গুলিতে রুবেল আহমেদ (২৪) নামক এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।এসময় আহত হয়েছে মাসুম (২৩) নামক আরো একজন। নিহত রুবেল উপজেলার নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ৬ নং ওয়ার্ডের কালিন্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল আলির ছেলে।আহত অপর ব্যাক্তি মাসুৃম একই ইউনিয়নের হর্ণি নয়াগ্রামের মৃত ওসমান আলির ছেলে।সে বর্তমানে আশঙ্কামুক্ত। স্হানীয়দের বরাত দিয়ে ২০ জুলাই ( বৃহস্পতিবার) ভোর ৬ টার দিকে বালু পাথর আহরণের উদ্দেশ্যে সারী নদী হয়ে লালাখাল সিমান্তবর্তী এলাকায় বাংলাঘাট নামক স্হানে ২০/২৫ টি নৌকা প্রবেশ করে। মৃত রুবেল তাজুল মিয়ার মালিকানাধীন নৌকায় কাজ করছিলেন। এসময় তার সাথে রায়হান,কামাল ও আফতাব নামে আরো তিনজন একই নৌকায় কাজে ছিলেন।কামাল ও আফতাবের ভাষ্যমতে ১৩০১ নং পিলারের সন্নীকটে কাজে থাকা অবস্হায় বি,এস,এফ ও সিভিল পোষাকধারী কিছু ব্যাক্তি, ধারণা হচ্ছে তারা বনরক্ষী।কোন কিছু বুঝে উঠার আগে বনরক্ষীরা ছিটা গুলি বর্ষণ করে। আনুমানিক ৫ বার গুলিবর্ষণ তারা শুনতে পায়।এসময় সবাই প্রাণ ভয়ে দ্বিগবিদিক ছোটাছুটি করে এবং বাংলাদেশ সিমান্তে একটি টিলার উপর দিয়ে চলে যায়।এসময় জৈনিক লাল মিয়া নামক এক ব্যাক্তির উঠানে রুবেলকে আহত অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অতপর তারা মৃত রুবেলকে বাড়ীতে নিয়ে আসে।ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ নিহতের বাড়ীতে আসেন।সরজমিন তদন্তে দেখা যায় রুবেলের মাথার পিছনে দুইটি ও বাম কানের পাশে ও ডান হাতের নিচে বগলের পাশে মোট চারটি গুলি লাগে।প্রাথমিকভাবে পুলিশের ধারণা এগুলো ছিটা গুলি বা রাবারবুলেট জাতীয় কিছু।যেখানে লেগেছে ছোট আকারের ক্ষত সৃষ্টি হয়েছে মাথার পিছনের ক্ষত থেকে রক্ত বের হচ্ছিল।এবিষয়ে লালাখাল বিওপি ক্যাম্প কমান্ডার মুক্তার হোসেন বলেন সকাল সাড়ে নয় ঘটিকায় আমাদের নিকট খবর আসে বালুশ্রমিকের গুলি লেগে মৃত্যুর ঘটনা তবে বিস্তারিত কোন কিছু জানতে চাইলে তিনি ১৯ ব্যাটেলিওনের সিওর সাথে কথা বলার অনুরোধ জানান।এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেন,হাসপাতাল থেকে মৃত রুবেলকে পুলিশকে কোন তথ্য না জানিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে কানাইঘাট সার্কেল এসপি অলক শর্মা স্যার সহ আমি, ওসি তদন্ত সহ পুলিশের টিম মৃতের বাড়ীতে যাই। বর্তমানে নিহত রুবেলের মরদেহ জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলমান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page