১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮ আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত নিয়ন্ত্রণহীন তিন চাকা: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনার শঙ্কা টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরে স্যান্ডমার্কের মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>>

জৈন্তাপুর উপজেলায় চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি ইয়াসমিন আক্তার কর্তৃক ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে প্রতিবাদ সভায় বক্তারা অভিযােগ করেন। দি মেঘালয় টি ষ্টেইট’র লীজ প্রক্রিয়া বাতিল ও মেঘালয় চা-বাগানের দালাল কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি কর্তৃক চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম-কে নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদ এবং মেঘালয় চা-বাগান বিরোধী আন্দোলন বসতভিটা সংরক্ষণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবী আলতাফ হোসেন বিলাল সহ স্থানীয় এলাকার নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দায়ের করায় এলাকাবাসির উদ্যাগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।২২ জুন বৃহস্পতিবার বিকেল ৩ টায় চতুল চারিকাটা ত্রিমূখী বাজার সংলগ্ন মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।চারিকাটা ইউনিয়ন বাসি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি ইয়াসমিন আক্তার কর্তৃক সরকারী ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। সভায় নিরীহ জনগনের উপর মিথ্যা মামলার প্রত্যাহার করে ঘটনার নিন্দা জানান।সম্প্রতি গত ১১জুন স্থানীয় জনসাধারনের ভোগদখলীয় জায়গা বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়ে তিনি দখলের চেষ্টা করেন। জায়গা দখল কাজে ব্যর্থ হয়ে তিনি স্থানীয় নিরীহ বাসিন্দাগণ-কে হয়রানি করতে ভয়ভীতি দিয়ে তার অপকর্ম আড়াল করতে তিনি প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে চারিকাটার গন্যমান্য ব্যক্তিগণের উপর মিথ্যা মামলা দায়ের করেন।প্রতিবাদ সভায় ইয়াসমিন আক্তার কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়।বক্তারা বলেন, বিগত কয়েক বছর পূর্বে চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব মৌজা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী কিছু মালিকানাধীন ও অনেক সরকারী জায়গা দখল করে এখানে স্যান্ডমার্ক এগ্রাে ফার্ম লি: নামে একটি ফিসারী সহ ফলজ বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের উপর বিভিন্ন সময়ে এই কথিত এমডি মিথ্যা মামলা দিয়ে তাদের-কে এলাকা ছাড়া করে এই ফার্মের নাম ব্যবহার করে ও প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে কথিত তিনি বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়ে স্থানীয় বাসিন্দাগনের ভোগদখলীয় ফলজ বাগান ও বসতভিটা কৌশলে জবর দখলের চেষ্টায় চালান। চারিকাটার জনগন তাদের বসতভিটা রক্ষায় বিগত ১০ বছর থেকে দি মেঘালয় টি ষ্টেইট এন্ড খাদেজা বহুমূখি ফার্ম লি:-এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছেন। সম্প্রতি হাইকোর্ট বসতভিটা রক্ষায় স্থানীয় বাসিন্দাগনের পক্ষ একটি রায় ঘোষনায় করাই এই কথিত এমডি ইয়াসমিন মেঘালয় কর্তৃপক্ষের সাথে গোপন চুক্তি করে কৌশলে ভূমির দখল অপচেষ্টায় লিপ্ত হয়ে পড়েছেন। প্রশাসনের নিকট ইয়াসমিন আক্তার কর্তৃক জোরপূর্বক ভূমি জবর দখল সহ নানা অপকর্মের সঠিক বিচার দাবী করা হয়।সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মনির আহমদ। সমাজসেবী সাইফুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য মো: শাহজাহান, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সমাজসেবী আলতাফ হোসেন বিলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সমাজসেবী কামাল আহমদ, যুবলীগ নেতা শরিফ আহমদ, সমাজসেবী নাজমুল ইসলাম ও জাকারিয়া আলম । পরে স্থানীয় জনতা কানাইঘাট-দরবস্ত সড়কের চতুল বাজারে রাস্তা অবরোধ করে এক বিক্ষোভ মিছিল বের করেন ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পটিয়ায় চাচাকে বাস চাপা দিয়ে হত্যার অভিযোগ ভাতিজার।
উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেফতার-৮
আড়াইহাজারে অনুমোদন ও নবায়ন ছাড়াই চলছে ১৪ হাসপাতাল-ক্লিনিক, ঝুঁকিতে স্বাস্থ্যসেবা
বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক
সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুড়িগ্রামের রৌমারীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চরকালেখান ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভূঁইয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page