৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ২০২৩ উপলক্ষে ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত কহাইগড় শহীদ গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ই ডিসেম্বর) সকাল ১০ঘটিকায় সিলেট তামাবিল মহাসড়কের পাশে কহাইগড়ে ৭১এ নিহত শহীদদের ঐতিহাসিক গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদ।এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজেদুল ইসলাম, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( তদন্ত) মোহাম্মদ আল আমিন, ৬ নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।এ সময় তারা শহীদবেদিতে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭১ এর রণাঙ্গনের শহীদ বুদ্ধিজীবি ও বীরমুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ করেন। তারা বলেন, পাক হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় বুজতে পেরে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে দেশের প্রৌকশলী,চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের রাতের আধারে ধরে নিয়ে হত্যা ও গুম করে ফেলে।

দীর্ঘ ৫২ বছরের তাদের এই আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন ভূখন্ডে আমরা মাথা উঁচু করে বসবাস করে আসছি। সেইদিনের সেই পাক হানাদার বাহিনীর প্রেআত্মারা এখনোও ষড়যন্ত্রে লিপ্ত। তাদের সকল ষড়যন্ত্র নির্মূল করে স্বনির্ভর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের প্রতি আহবান জানানো হয়।এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শ্রী যাদবময় বিশ্বাস, মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা আওয়ামিলীগ নেতা সেলাল আহমেদ, ইউ/পি সদস্য নজরুল ইসলাম, চিকনাগোল ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা অর্জুন লাল রায়, উপ সহকারী ভূমি কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) নিরুপম ঘোষ, উপজেলা যুবলীগের সদস্য কামরান আহমেদ ও জৈন্তাপুর মডেল থানার পুলিশের টিম সহ স্হানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। পরে জৈন্তাপুর মডেল থানার পক্ষ থেকেও শহীদদের গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page