৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে মাজার জিয়ারতে আসা গাড়ী খাঁদে পড়ে নিহত ২ আহত ১০

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুর উপজেলায় সিলেট তামাবিল মহাসড়কে ফেরিঘাট কাটাগাঙ নামক স্হানে একটি ডিআই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। দূর্ঘটনায় আহত হয়েছে ১০ জন। তারা সকলে ডিআই পিকআপের যাত্রী বলে নিশ্চিত করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪শে অক্টোবর) সকাল সাড়ে নয় ঘটিকার সময় ঢাকার কেরানীগঞ্জ থেকে মাজার জিয়ারত ও জাফলং ভ্রমনের উদ্দেশ্যে ছেড়ে আসা পিকআপ (ঢাকা মেট্রো – ন ১৭-৭১১০) গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাঁদে পড়ে যায়। এসময় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছিলো। পরে পুলিশ ফায়ারসার্ভিস ও স্হানীয় দের সহযোগিতায় আহতদের দ্রূত উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষনা করেন।মৃত ব্যাক্তিরা হলেন ঢাকার কেরানীগঞ্জ ইটাপাড়া দক্ষিণ কানারচর গ্রামের আব্দুর রহিমের পুত্র জাহাঙ্গীর (৩০) এবং একই এলাকার চরতুলাতুলি গ্রামের বারেক মিয়ার পুত্র মোহাইমিন (২৫)।পুলিশ জানায় গাড়ীটির মালিক নিহত জাহাঙ্গীর একমাস পূর্বে গাড়ীটি ক্রয় করে। সোমবার সন্ধ্যায় গাড়ীটি নিয়ে সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশ্যে স্হানীয় ১২জন ছোট ভাইব্রাদারদের নিয়ে মঙ্গলবার ভোরে সিলেট হযরত শাহজালাল (রহ) মাজারে এসে পৌছায়। মাজার জিয়ারত শেষে তাদের গন্তব্য ছিলো জাফলংএ আহত ১০জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক এবং বাকিদের অবস্হা স্থিতিশীল বলে জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাউদ্দিন মিয়া।এদিকে দূর্ঘটনার খবর পেয়ে আহতের দেখতে হাসপাতালে ছুটে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, নিহত দুইজনের মরদেহ তামাবিল হাইওয়ে পুলিশের মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page