১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতদের জানাযা ও দাফন সম্পন্ন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট>>

জৈন্তাপুর উপজেলার দরবস্ত শ্রীখেল এলাকায় বাস ইজিবাইক দূর্ঘটনায় নিহত ছয়জন ব্যাক্তির মধ্যে চারজনের জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। ৮ ই জুলাই শনিবার বেলা ১১:৩০ ঘটিকার সময় দরবস্ত বাজার শাহী ঈদ গাঁ মাঠে তাদের জানাযা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লীদের অংশগ্রহণে জানাযার নামাজে গোটা ঈদগাঁ এলাকায় তিল ধারণের ঠাঁই ছিলো না। জানাযার নামাজ পড়ান জৈন্তাপুরের ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্ঠান খরিলহাট মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতী আবু হানিফ।এর আগে আগত মুসল্লীদের পদচারণায় সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত বাজারে যানজটের সৃষ্টি হয়।পাশ্ববর্তী উপজেলা গোয়াইনঘাট ও কানাইঘাট থেকেও হাজারও মুসল্লী জানাযায় অংশগ্রহণ করেন। জানাযার পূর্বে নিহত ব্যাক্তিদের স্বরণে সৃতিচারণ মুলক ও তাদের রূহের মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহারের সঞ্চালনায় বক্তারা বর্তমান মহাসড়কের বেহাল দশার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন,কর্তৃপক্ষের অবহেলার কারণে খানাখন্দে ভরা এই মহাসড়ক এখন মরণফাঁদ। আর কত প্রাণ ঝড়লে তারা সজাগ হবেন।চেয়ারম্যান কামাল আহমদ বাস মালিক সমিতির উদাসীনতা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন ভিকটিমদের পরিবারের সাথে যোগাযোগ না করা,আহতদের চিকিৎসার খোঁজ না নেওয়া সহ জানাযায় মালিক সমিতির কাউকে উপস্থিত না দেখে তিনি এক ঘন্টার ভিতরে মালিক সমিতি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্হা না নিলে তামাবিল মহাসড়কে বাস চলাচল বন্ধের আল্টিমেটাম দেন।এছাড়াও অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতে ইজিবাইক, সস্তায় দুনম্বরী লাইসেন্স প্রদানের বিরুদ্ধেও অভিযান পরিচালনা ও ব্যবস্হাগ্রহনের আহবান জানান।উল্লেখ্য গতকাল শুক্রবার রাত ১০ ঘটিকার সময় সংঘটিত এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। পাঁচজনের মধ্যে আবদুল মতিন(৪৫) এর জানাযা বাদ আসর অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page