২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হক কোম্পানি  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন। রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে মরিচের ঝাল কেজিপ্রতি ৫০০ টাকা ও ধনিয়ার ঘ্রাণ ৪০০ টাকা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুরের দৈনন্দিন কাঁচাবাজারে সবজীর দামে নেই কোন সুখবর।সমাজের নিম্ন আয়ের মানুষের অন্যতম ভরসা শাক সবজির বাজারে আগুনের উত্তাপ যেন দিন দিন বেড়েই চলছে।নিম্ম আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণির মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে সবজী ক্রয়ের ক্ষেত্রে।রবিবার (১৩ ই অক্টোবর) জৈন্তাপুর সদরে সাপ্তাহিক হাঁটবার। সরজমিনে গিয়ে দেখা মিলে সকাল থেকে সিলেট নগরী থেকে ট্রাকযোগে আসা পাইকারি কাঁচামালের পন্য খালাসের চিত্র।স্হানীয় সবজি ব্যবসায়ী সেলিম আহমেদ বলেন,দাম বৃদ্ধির অন্যতম কারণ সবজীর পর্যাপ্ত সরবরাহ কম।যেখানে একটি সবজীর বিক্রয় চাহিদা ১৫০ কেজি সেখানে মাত্র ৭০/৮০ কেজি সবজী সরবরাহ দেয়া হচ্ছে।সরজমিনে দেখা যায়, রবিবার বাজারে টমেটো প্রতি কেজি ১৫০ টাকা,করোলা ৯০ টাকা,চিচিঙ্গা ৭০ টাকা,লতা ৭০ টাকা,বেগুন ১০০ টাকা, পেপে ১০০ টাকা,লালশাক আঁটি ৩০ টাকা,শশা ৬০ টাকা,পুঁইশাক ৬০ টাকা,বরবটি ৭০ টাকা,লেবুর হালি ৩০ টাকা,কচুরমুক্ষি ৭০ টাকা, ঝিঙা ৮০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।এ ছাড়াও কাঁচা মরিচ ও ধনিয়া পাতার বাজারে উত্তাপ বেড়েছে।আজ রবিবার মরিচ কেজিপ্রতি ৫০০ টাকা ও ধনিয়া কেজিপ্রতি ৪০০ টাকা করে বিক্রি হচ্ছে।এদিন সাপ্তাহিক হাঁটে আসা দুবাই প্রবাসী আতাউর রহমান জানান,বিদেশে থেকে বাংলাদেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সংবাদ সবসময় দেখি।বর্তমানে দেশে এসে এর কোন ব্যতিক্রম নেই।বিশেষকরে মানুষের স্বল্পমূল্যের খাদ্য সবজীর বাজারের এই অবস্থা থাকলে মানুষের জীবনধারণ অনেক কঠিন হয়ে পড়বে।তিনি অনতিবিলম্বে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং জোরদার করার আহবান জানান।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার লাবনী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা কৃষি বিপনন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে নিয়ে কাঁচা পন্যের বাজার সহ নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।তিনি বলেন প্রতিটি দোকানে মূল্য তালিকার পাশাপাশি ক্রয়মূল্যের রিসিট সংরক্ষণ ও মাঠ থেকে যে কৃষকের নিকট হতে পন্য ক্রয় করা হবে তার মোবাইল নাম্বার রাখতে বলা হয়েছে। সেই সাথে বাজারমূল্য নিয়ন্ত্রণ রাখতে মনিটরিং কার্যক্রম নিয়মিত চলবে বলে তিনি নিশ্চিত করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু
অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র।
চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার
সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা
উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল
সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উদযাপন।
রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ

You cannot copy content of this page