১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের টেকনাফে ৭ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাওয়ের ঘটনায় চাঞ্চল্য সৃষ্ঠি
আন্তর্জাতিক:
তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদসহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়
     
             

জৈন্তাপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু-বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর উপজেলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ভূমি সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫শে মে বৃহস্পতিবার দূপুর ৩ ঘটিকার সময় উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ফেরিঘাট বাজারে স্হানীয় বিভিন্ন ওয়ার্ডের ভূমির মালিক ও সাধারণ জনসাধারণের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। “নিজের টাকায় কিনবো জমি, কেনার আগে বিষয়গুলো জানি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্তো সভায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহোকারি কমিশনার ভুমি রিপা মনি দেবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম। সভায় উপস্থিত জনসাধারণের মাঝে ভূমি সংক্রান্ত সচেতনতা সৃষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা ও সরকার নির্দেশিত ভূমিসেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। গত ২২শে মে থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী চলমান এই কার্যক্রমে উপজেলার সকল ইউনিয়নের ন্যায় আজ ২ নং জৈন্তাপুর ইউনিয়নের বাসিন্দাদের উপস্থিতিতে এই সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হলো। সভায় আগত জনসাধারণ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং আগ্রহী বিভিন্ন ভূমি বিষয়ক সেবা সম্পর্কে জানতে চান এবং অতিথিগন উত্তর প্রদান সহ তাদের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।তার মধ্যে উল্লেখযোগ্য হলো মামলা চলমান ভূমি ক্রয়ে নিরুৎসাহিত, কাগজাদি সঠিক যাচাই বাছাই, অন লাইনে ঘরে বসে খাজনা প্রদান, অনলাইনে স্বল্প সময়ে নামজারী, পারিবারিক বন্টননামা সহ ভূমি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং উপজেলা ভূমি অফিস থেকে সেবা গ্রহনের সকল নিয়মাবলি বিষয়ে আলোচনা করা হয়।এসময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন ভূমি তহসিল অফিসের কর্মকর্তা আবদুল খালিক,৮ নং ওয়ার্ডের ইউ পি সদস্য শওকত আলি, ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য হারুনর রশীদ সরকার, পরগনার বিশিষ্ট মুরুব্বি কলাই মিয়া সহ স্হানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। পরে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সভাপতি চেয়ারম্যান ফখরুল ইসলাম সভার প্রধান অতিথি ইউ,এন,ও এবং এসিল্যান্ড কে এমন একটি মহতি আয়োজনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page