১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

জৈন্তাপুরে প্রশাসনের অভিযানে ১২টি গরু মহিষ আটকের পর নিলাম সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি।

জৈন্তাপুর উপজেলা প্রশাসনের অভিযানে ১১টি ভারতীয় মহিষ ও ১টি গরু আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে আটকের পর বিকেলে উন্মুক্ত নিলামের মাধ্যমে তা বিক্রি করা হয়।শনিবার (২১শে অক্টোবর) ভোর চার ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের নেতৃত্বে উপজেলার নিজপাট ইউনিয়নের রাজবাড়ী মাঠ সংলগ্ন স্হানে অভিযান পরিচালিত হয়। এ সময় ভারত থেকে অবৈধ পথে আসা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় পৃথক পৃথকভাবে ১১টি মহিষ ও একটি গরু আটক করা হয়। এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি শাহ্ জহুরুল হোসেন সহ জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যদের একটি টিম। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে গরু মহিষের সাথে থাকা চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে আটককৃত গরু মহিষগুলোকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে নিয়ে আসা হয়।শনিবার বিকেলে আটককৃত গরুমহিষ গুলোকে উন্মুক্ত ভাবে নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়েছে।বিকেল ৪ ঘটিকায় তামাবিল কাস্টমস অফিসার মো হাসান মাহমুদ মুন্সির উপস্থিতিতে এ নিলাম সম্পন্ন করা হয়। উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এই উন্মুক্ত নিলামে স্হানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক মির্জা শাফায়াত, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ কাস্টমস বিভাগের কর্মচারী ও স্হানীয় সাংবাদিক ও ব্যবসায়ীরা।এদিকে উপজেলা প্রশাসনের অভিযানে ভারতীয় গরু মহিষ আটকের ও উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page