৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট>>>

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট ৪ আসন ( জৈন্তাপুর, গোয়াইনঘাট, কম্পানিগন্জ) হতে নির্বাচিত সংসদ সদস্য ইমরান আহমেদ। ১লা জুলাই শনিবার বেলা ১১ ঘটিকার সময় জৈন্তাপুর উপজেলা পরিষদের হলরুমে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সিলেট সার্কিট হাউস থেকে জৈন্তাপুরের উদ্দেশ্যে যাত্রা করে মাঝপথে হরিপুরে মাদ্রাসার প্রবীন আলেমেদ্বীন শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতী ইউসুফ( রহ) এর কবর জিয়ারত করেন।এসময় ঐতিহ্যবাহী হরিপুর মাদ্রাসার বিজ্ঞ আলেমদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মাদ্রাসার সার্বিক খোঁজ খবর নেন।পরে উপজেলা আওয়ামিলীগর সহ সভাপতি মো আলাউদ্দিন সহ শারিরীক ভাবে অসুস্থ প্রবীন নেতাদের বাড়ীতে যান এবং তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। উপজেলায় কয়েকদিনের অবিরাম বর্ষণে পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি তিনি বিভিন্ন স্পটে বিরতি দিয়ে দিয়ে দেখেন। বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ চত্বরে পৌছালে বৈরী আবহাওয়ার মধ্যেও শ্লোগানে শ্লোগানে তাকে বরণ করে নেন উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপর তিনি মঞ্চে উঠে এলে উপস্থিত সকল সংগঠনের নেতৃবৃন্দ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে মন্ত্রীর সাথে করমর্দন ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ ও প্রচার সম্পাদক সিরাজুল ইসলামের যৌথ সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ইমরান আহমেদ এমপি বলেন, জৈন্তাপুর উপজেলার সবাইকে ঈদ মোবারক। ইমরান আহমেদের জন্য জৈন্তাপুরবাসী ধন্য এমনটি নয় বরং জৈন্তাপুরবাসীর জন্য ইমরান আহমেদ ধন্য।আজ জৈন্তাপুরের প্রতিটি মানুষের দোয়া ও ভালোবাসায় আপনাদের সামনে আমি মন্ত্রী ইমরান আহমেদ হয়ে এসেছি।বাকি জীবনটা আপনাদের সেবায় নিয়োজিত থেকে এবং গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা আপনাদের দোড়গড়ায় পৌঁছে দেওয়া এবং এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নৌকা প্রতীককে পুররায় নির্বাচিত করার আহবান জানান তিনি। এসময় গোটা হলরুমে বৈরী আবহাওয়ার উপেক্ষা করে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ভীড় করতে থাকে।এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম,মো শাহলম, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপন্দ্র কুমার দে,এম এ রাজ্জাক রাজা, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক শওকত আলি,যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুবউদ্দিন ও শাহীনুর রহমান, কৃষকলীগের আহবায়ক আ মান্নান, যুগ্ম আহবায়ক কয়সর আহমেদ, সেচ্ছাসেবকলীগের সভাপতি মন্জুর সম্রাট সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুখ আহমেদ, চারিকাঠা ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সাধারণ সম্পাদক আবুল কাশেম মারুফ,দরবস্ত ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরউদ্দিন মড়া, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, চিকনাগোল ইউনিয়নের সাধারণ সম্পাদক রহমত আলি।এছাড়াও উপজেলা আওয়ামিলীগ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন,যুবলীগ,শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় অংশগ্রহণ করে।সভা শেষ উপস্থিত নেতৃবৃন্দের সাথে মন্ত্রী ইমরান আহমেদ প্রীতিভোজে অংশ গ্রহন করেন। এরপর পাশ্ববর্তী উপজেলা গোয়াইনঘাটে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে গোয়াইনঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page