১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে পৃথক অভিযানে ৩১বস্তা চিনি ৫৬০ কেজি চা পাতা সহ তিনজনকে আটক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩১ বস্তা ভারতীয় চিনি ও ৫৬০ কেজি ভারতীয় চা পাতা আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।আটককৃত আসামিরা হচ্ছে, চিনির আটকের ঘটনায় সিলেটের বিশ্বনাথ উপজেলাা রামপ্রসাদ এলাকার মৃত তোরাব আলির ছেলে মো সুজন আলি (৩২) এবং জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে ফয়সল আহমেদ (২৭)। চা পাতার সাথে আটক আসামি হলেন জৈন্তাপুর উপজেলার শিকার খা উতলারপাড় এলাকার মৃত মূছা মিয়ার ছেলে আকবর ওরফে কানা আকবর।পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ২১শে সেপ্টেম্বর ( বৃহস্পতিবার) রাত আনুমানিক ১ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক পার্থ রন্জন চক্রবর্তীর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের জৈন্তাপুর সদরে বাসষ্টেশন সংলগ্ন পলাশি রেষ্টুরেন্টের সামনে চেকপোষ্ট বসিয়ে নাম্বার প্লেটবিহীন একটি ডিআই পিকআপ হতে ৩১ বস্তা ভারতীয় চিনি আটক করে পুলিশ।এর আগে ২০শে সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪ ঘটিকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিকারখা এলাকায় উতলারপার গ্রামে একটি বাড়ীতে অভিযান চালিয়ে ৫৬০ কেজি ভারতীয় চা পাতা আটক করেছে পুলিশ।এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, সিলেট জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। এই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক অভিযানে ভারতীয় চিনি ও চা পাতা সহ তিনজনকে আটক করা হয়। আটককৃত পন্যের বাজারমূল্য প্রায় দুই লক্ষ পয়ষট্টি হাজার টাকা সাথে ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। উক্তো ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে এবং তা তদন্তাধীন। আটক আসামিদের পুলিশ হেফাজতে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page