১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে ধর্ষণ মামলার আসামি সহ গ্রেফতার -৩

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ধর্ষন মামলার এক আসামী সহ ওয়ারেন্ট ভুক্ত ও নিয়মিত মামলার দুই জন সহ মোট তিনজনকে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।পুলিশের বরাত দিয়ে ৪ঠা আগষ্ট ( শুক্রবার) জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) শহীদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা ১২টার সময় ধর্ষণ মামলার আসামি মারুফ আহমেদ (২৩) কে গ্রেফতার করা হয়। আটক মারুফ আহমেদ উপজেলার দরবস্ত ইউনিয়নের পূর্ব গর্দনা গ্রামের মো নুরুল ইসলামের ছেলে।এছাড়াও পৃথক পৃথক অভিযানে একই দিনে নিয়মিত মামলার আসামি তোফায়েল আহমেদ (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। তোফায়েল উপজেলার ভিতরগ্রামের মাহবুব আলমের ছেলে এবং আটকৃত অপর আসামি উপজেলার ঘাটেরচটি এলাকার আবদুল কুদ্দুসের ছেলে ইমাম উদ্দিন সুমন। সে একটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি।এদিকে ধর্ষণ মামলার আসামি সহ তিনজন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওমর ফারুখ। তিনি বলেন, সিলেট জেলা পুলিশের মান্যবর পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক এবং এএসপি (কানাইঘাট সার্কেল) মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সকলকে পুলিশি সয়াহতা প্রদানে নিয়মিত কাজ করে যাচ্ছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।এরই ধারাবাহিকতায় গত ৭২ ঘন্টায় ভারতীয় চোরাই পন্য সহ সাজাপ্রাপ্ত, ওয়ারেন্ট ভুক্ত, নিয়মিত মামলা সহ ধর্ষণ মামলার আসামি গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ এস্কটের মাধ্যমে তাদের বিজ্ঞআদালতে সোপর্দ করা হয়েছে। জৈন্তাপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page