১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো সাইফুল ইসলাম বাবু-বিশেষ প্রতিনিধি,সিলেট।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মশা বাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বিস্তাররোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। ১৩ই আগষ্ট (রবিবার) জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে সকাল ১০ ঘটিকা হইতে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্ধোধন করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী।চলতি মাসে সিলেট জেলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি এবং ৬০০ এর অধীক ডেঙ্গু রোগী সনাক্ত হওয়ার প্রেক্ষিতে গত ১০ ই আগষ্ট সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদের সভাপতিত্বে ডিসি কার্যালয়ে জেলা রোগ প্রতিরোধ সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ ১৩ই আগষ্ট থেকে জেলার সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ সহ সকল ইউনিয়নের অন্তর্ভুক্ত দপ্তর,শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক বীমা সহ বসতবাড়ীর আসপাশে স্ব স্ব উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে।সেই সাথে আগামী একমাস মসজিদে মসজিদে যোহর ও এশার আযানের পূর্বে এবং জুমআর খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সর্তকতামুলক প্রচারণা চালানোর নির্দেশ দেয়া হয়।এরই ধারাবাহিকতায় আজ জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে,উপজেলা জামে মসজিদের আশপাশে, আনসার ও ভিডিপি কার্যালয়, উপজেলা স্টাফ কোয়ার্টার, উপজেলা চেয়ারম্যান অফিসের আশপাশ,বঙ্গবন্ধু মুরাল,ভুমি অফিস,সমাজসেবা, কৃষি কর্মকর্তার কার্যালয় সহ বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল এর নিকটবর্তী এরিয়াতে ঝোঁপঝাড়, জমে থাকা পানির উৎস,ড্রেন পরিস্কার সহ ময়লা আবর্জনা অপসারণ করা হয়।এবিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিপা মনি দেবী বলেন, সিলেটের মান্যবর জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদ মহোদয়ের নির্দেশনা মোতাবেক এবং জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে জৈন্তাপুরে আজ থেকে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে এবং পর্যায়ক্রমে তা চলতে থাকবে।তিনি বলেন উপজেলার প্রত্যেকটি পাড়া-মহল্লার যেখানে বিশেষ করে ঘন বসতি সেই জায়গার আশপাশে এডিস মশার লার্ভা হওয়ার উপযোগী সকল উৎস বিনষ্ট করার আহবান জানান। বিশেষ করে স্কুল ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এই পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করতে হবে।প্রয়োজনে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহোযোগিতা নেবার আহবান জানান তিনি।এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, প্রধান প্রকৌশলী রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মো জুলহাস,মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, আনসার  ও ভি,ডি,পি কর্মকর্তা নাজমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা তুষার পাল, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, কর্মসংস্থান ব্যাংকের ব্যাবস্হাপক হারুনর রশীদ সহ উপজেলা আনসার ও ভিডিপির সদস্যবৃন্দ। এসময় পরিচ্ছন্নতা কর্মীরা দিনব্যাপী কার্যক্রমে অংশগ্রহণ করেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page