১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ” নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠান ২৫ জুলাই ( মঙ্গলবার) বেলা ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) রিপা মনি দেবীর সভাপতিত্বে ও রাহেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মৎস্য আমাদের জাতীয় সম্পদ।দেশের মানুষের আমিষের চাহিদা মেটাতে সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মৎস্য সম্পদ। এই সম্পদকে টিকিয়ে রাখতে এবং অর্থনৈতিক ভাবে লাভবান, স্বাবলম্বী ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের গৃহিত পদক্ষেপের তিনি প্রসংশা করেন।সেই সাথে এই সেক্টরে যারা বিনিয়গ করেছেন তারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে নিয়োমিত সেবা গ্রহনের আহবান জানান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, জনস্বাস্হ্য প্রকৌশল কর্মকর্তা তুষার পাল,জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম সহ মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মৎস্য চাষী ও মৎস্য ব্যবসার সাথে জড়ীত ব্যাক্তিবর্গ।পরে এই বছর মৎস্যচাষে সফল দুইজন ব্যাক্তির হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।এরআগে সকাল ১০:৩০ ঘটিকায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page