৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে জমিসংক্রান্ত বিরোধে একজন নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট

জৈন্তাপুর উপজেলায় জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের আক্রমণে হাফেজ মো আব্দুস শুক্কুর (৬০) নামক এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন।শুক্রবার ( ২৪শে নভেম্বর) সকাল ৯ ঘটিকার সময় উপজেলার ৫ নং ফতেহপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত দলইপাড়া নামক গ্রামে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাফেজ আব্দুস শুক্কুর দলইপাড়া গ্রামের মৃত আবদুল মালিকের পুত্র। দীর্ঘদিন প্রবাসে থাকা আব্দুস শুক্কুস বর্তমানে সিলেট নগরীর শাহ পরাণ এলাকার জামিয়াতুল উলুম আল ইসলামিয়া শাহপরান মাদ্রাসায় শিক্ষকতা করতেন।নিহত হাফেজ আব্দুস শুক্কুরের সাথে স্হানীয় সাবেক ইউপি সদস্য আবুল হোসেন মেম্বারের বোন জামাতা হাজীর আলি (৫৫) ও ভাগিনা নজরুল ইসলাম (৩৫) ও বদরুল ইসলামের (৩০) জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিলো।

জমিসংক্রান্ত এই বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান ছিলো। স্হানীয় শালিস পর্যায়ে একাধিক বার ইউপি চেয়ারম্যান ও গন্যমান্য ব্যাক্তিবর্গের হস্তক্ষেপে বিরোধ নিষ্পত্তি করতে চাইলেও হাজীর আলির পরিবারের অনুস্হিতির কারণে তা নিস্পত্তি করা সম্ভব হয় নি।পুলিশ জানায় শুক্রবার সকালে নিহত হাফেজ আব্দুস শুক্কুর তার নিজের জমিতে আনারসের চারা রোপনকালে প্রতিবেশী হাজীর আলি এসে বাঁধা প্রদান করলে তাতে বাকবিতন্ডা বাঁধে। এ পর্যায়ে হাজীর আলি ও তার ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর সংঘবদ্ধ আক্রমণ করলে তিনি মারাত্মক আহত হন।এ সময় স্হানীয় ব্যাক্তিবর্গের সহায়তায় তাকে দ্রূত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এ এস পি (কানাইঘাট সার্কেল) অলকশর্মা জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশের টিম।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page