১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট

জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত কমলাবাড়ী মোকামটিলা এলাকায় রোমানা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। রোমানা একই গ্রামের মো লাদেন মিয়ার( ২২) এর স্ত্রী এবং তাদের ৩২ দিন বয়সি এক পুত্র সন্তান নাবিল রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায় ২০শে জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকার সময় দরজা বন্ধ অবস্থায় রোমানা ভিতরে ফাঁসি লাগে।পরে পাশের রুমের সানশিট দিয়ে মৃত দেহ দেখতে পেয়ে জৈন্তাপুর মডেল থানায় খবর দেয়া হয়।জৈন্তাপুর মডেল থানার উপ পরিদর্শক এসআই রসুলের নেতৃত্বে পুলিশের টিম এসে কমলাবাড়ীর মৃত বিল্লাল মিয়ার বাড়ীতে এসে তার ছোট ছেলে মো লাদেনের স্ত্রীর মরদেহ উদ্ধার করে। লাদেন পেশায় একজন রিকশা চালক ও দিনমজুর। পুলিশ উদ্বারকাজ চলা অবস্থায় রাত আট ঘটিকার সময় মৃত রোমানার বাবা গোয়াইনঘাট উপজেলার আলিরগাও ইউনিয়নের অন্তর্ভুক্ত খলা গ্রামের বাসিন্দা মো মুহিবুর রহমান ও তার পরিবার মৃতের বাড়ীতে উপস্থিত হন।পুলিশ উপস্থিত থাকা অবস্হায় লাদেন কিংবা তার কোন ভাইকে বাড়ীতে উপস্থিত থাকতে দেখা যায় নি। তার ফোনও বন্ধ।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ওমর ফারুক বলেন, রোমানার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হচ্ছে।পরবর্তীতে তার মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার প্রক্রিয়া চলমান। এই মৃত্যুর পিছনে কোন নাশকতা আছে কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page