৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাঙ্গুনিয়ায় ছেলের হাতে পিতা খুন, ৭২ ঘণ্টায় রহস্য উদ্ঘাটন। সাতকানিয়ায় উন্নয়ন কাজ দ্রুত শেষ করার নির্দেশ এমপি শাহজাহান চৌধুরীর চট্টগ্রামের নতুন এসপি মাসুদ আলম পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

জৈন্তাপুরে উপজেলা জামায়াতের উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার পক্ষ থেকে হতদরিদ্র মানুষের নিকট উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (৪ঠা অক্টোবর) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত দরবস্ত জামেয়া ইসলামীয়া মাদ্রাসার হলরুমে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন।এ সময় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমানুষের কল্যানে নিয়োজিত।তিনি বলেন আজকের এই খাদ্য সামগ্রী বিতরণ এটা কোন ত্রাণ নয় বরং আপনাদের জন্য উপহার।এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা।এ সময় তিনি মুসলিম জাহানের খলিফা হযরত ওমর (রা:),হযরত উসমান গনী (রা:) ও হযরত আলী (রা:) শাসনামলের উদাহরণ দিয়ে বলেন,তাদের সময়ে ক্ষুদার্থ মানুষের ঘরে ঘরে যেভাবে খাদ্য উপহার পৌঁছে দেয়া হতো অদূর ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাত ধরে ইসলামি রাষ্ট্র কায়েম হলে আপনাদের উপহার সামগ্রী আপনাদের ঘরে গিয়ে পৌছে দেবে জামায়াতের কর্মীবৃন্দ।এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, দরবস্ত ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাবিবুর রহমান,নিজপাট ইউনিয়ন জামায়াতের সভাপতি নাজিম আহমেদ,জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূরুল ইসলাম,ফতেহপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা কামরুল ইসলাম বাবর, সাংবাদিক বিলালুর রহমান সহ অন্যান্যরা।এ সময় ৫০টি পরিবারের নিকট খাদ্য উপহার সামগ্রী হিসেবে চাল,ডাল,তেল,আলু,লবন সহ অন্যান্য উপকরণ তুলে দেয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page