১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ( ৩০শে জানুয়ারি) বেলা ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় আয়োজিত এই সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, সহকারী কমিশনার ভুমি ফাতেমা তুজ জোহরা সানিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম।এছাড়াও জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডাঃ সালাউদ্দিন মিয়া, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা ( লাইভস্টক) ডাঃ আবদুল্লাহ আল মাসুদ সভায় অংশ নেন।আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আসন্ন রমজান মাসকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার করা, অবৈধ স্হাপনা উচ্ছেদ, অবৈধ বালু, পাথর উত্তোলন বন্ধে কার্যকরী পদক্ষেপ, যানযট নিরোসনের অবৈধ পার্কিং বন্ধ করা নিয়ে আলোচনা করা হয়।এ ছাড়াও উপজেলার সিমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবি সহ সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশনা প্রদান ও বিগত মাসের চোরাইপন্য আটক ও অভিযান নিয়ে তথ্য উপস্থাপন করা হয়। এছাড়াও আগামী ফেব্রুয়ারী মাসে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষাকে সামনে রেখে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা প্রদান করা হয়েছে।তাছাড়া গত ১৯শে জানুয়ারি জৈন্তাপুর হাসপাতালে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও চিকিৎসাসেবা স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়েছে। সেই সাথে আগামী মাস থেকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে প্রতি বুধবার উপজেলার সেবা প্রত্যাশীদের সাথে সরাসরি গণশুনানি আয়োজনের কথা বলা হয়েছে।এ সময় আরো উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী।এ ছাড়াও অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, আবাসিক প্রকৌশলী সজল চাকলাদার, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,শ্রীপুর বিওপি ক্যাম্প কমান্ডার হাবিবুর রহমান, রাজবাড়ী বিওপি ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন,জৈন্তাপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বায়েজিদ আহমেদ , কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্হাপক হারুনর রশীদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান সহ অন্যান্যরা।পরে জৈন্তাপুর উপজেলা পরিষদ আয়োজিত মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page