৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে আটলক্ষ টাকার ভারতীয় ঔষধ সহ আটক -২।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ সহ দুই জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আটককৃত আসামিরা হলেন,কিশোরগঞ্জ জেলার বাজিদপুর উপজেলার চন্দগ্রামের মৃত জমরোদ মিয়ার ছেলে মো ফজলুল করিম ওরফ মিন্টু (৪২) এবং অপর আসামি জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আদর্শগ্রামের সবুজ মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩)।আটককৃত ভারতীয় ঔষধ গুলোর মধ্য যৌন উত্তেজক ট্যাবলেট,হজম বর্ধক ও নিষিদ্ধ হরমনাল ট্যাবলেট ও ইনজেকশন রয়েছে। আটককৃত ঔষধের বাজারমূল্য আট লক্ষ টাকার অধিক বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, ১৮ই সেপ্টেম্বর (সোমবার) সকাল ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএমের নেতৃত্বে জৈন্তাপুর সদরের প্রবেশদ্বার সিলেট তামাবিল মহাসড়ক চাঙ্গিল নামক স্হানে আসামিদ্বয়কে সাদা বস্তা সহ আটক করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদের নিকট থেকে উদ্ধার করা সাদা বস্তায় ছয় কার্টনের প্যকেটে মোড়ানো অবস্থায় ভারতীয় ঔষধগুলো রাখা ছিলো।উদ্ধার করা ঔষধগুলোর মধ্যে যৌনউত্তেজক TADALAFIL TABLETS ৩০০ পাতা, হজমবৃদ্ধি সিরাপ Human albumin 100%, এবং Normal immunoglobulin IP5% সহ BCG for Immuno Theraphy IP 40mg আরো বিভিন্ন প্রকারের ইনজেকশন ও ঔষধ প্যাকেজিং সামগ্রী ছিলো। ঔষধ গুলোর বাংলাদেশী টাকায় বাজার মূল্য প্রায় আট লক্ষ দশ হাজার টাকা।এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম ভারতীয় বিপুল পরিমাণ ঔষধ সহ দুই জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌন উত্তেজক ও হরমন ঔষধ যাহা জনস্বাস্থ্যের জন ক্ষতিকর। তামাবিল নলজুরী এলাকায় ভারতীয় সিমান্ত পাড়ী দিয়ে আনা ঔষধগুলো সিলেট সহ দেশের বিভিন্ন স্হানে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো।আটককৃত আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তা তদন্তাধীন। পুলিশ হেফাজতে সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান সিলেট জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page