১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুলাই ( বৃহস্পতিবার) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) রিপা মনি দেবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মমি দাস,১ নং নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজআলি, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার,প্রধান প্রকৌশলী রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান,সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়া, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা তুষার পাল, সহকারী শিক্ষা কর্মকর্তা জুলহাস মিয়া,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, রাজবাড়ী বিওপি ক্যাম্প কমান্ডার মাজেদুর রহমান, শ্রীপুর বিওপি ক্যাম্প কমান্ডার রজব আলি,লালাখাল বিওপি ক্যাম্প কমান্ডার মুক্তার হোসেন,উপজেলা সহকারী প্রানীসম্পদ অফিসার আবু জাহের,প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। মহাসড়কে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্হা,যানজট নিয়ন্ত্রণ, সিমান্তে চোরাচালান রোধ,মাদক পাচাররোধ, যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে একই স্হানে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page