১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট>>>

জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে পৃথক ভাবে এসব সভা অনুষ্ঠিত হয়। মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপা মনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক মোড়ল, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মাসুদ,জৈন্তাপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস,
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল । এছাড়া সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে ভালো ও স্বাভাবিক থাকায় প্রশাসন-কে ধন্যবাদ জানানো হয়। সিলেট তামাবিল রাস্তায় সড়ক দুঘর্টনা রোধ,যানজট নিরসনে অবৈধ টমটম গাড়ি নিয়ন্ত্রণ করা, সিলেট তামাবিল সড়কে লাইসেন্স বিহীন অবৈধ গাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা। উপজেলা সদরের বাসষ্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রস্থতকরণ ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার আহবান জানানো হয়। সীমান্তে চোরাচালন প্রতিরোধ,মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি সহ উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম জোরদার করার উপর গুরত্ব দেয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page