১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বই প্রাপ্তিতে শতভাগ পূর্ণ সাতকানিয়া, চতুর্থ-পঞ্চম শ্রেণির বই আসেনি সন্দ্বীপে সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন সাতকানিয়ায় মানব কল্যাণ সোসাইটির কার্যালয় উদ্বোধন সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত।
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

জৈন্তাপুরের বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব এম এ হান্নানের মৃত্যু ৪র্থ বার্ষিকী।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্টাফ রিপোর্টার>>>>

আজ ০৬ আগস্ট, জৈন্তাপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার (অব:) আব্দুল হান্নান এর চতুর্থ মৃত্যুবার্ষিকী।বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান বাংলাদেশ সেনাবাহিনীর বেঙ্গল কোরের জুনিয়র কমিশন অফিসার ছিলেন, ১৯৭০ সালে পাকিস্তান সেনাবাহিনিতে উদ্যমী একজন সৈনিক হিসেবে নির্বাচিত হন এবং ১৯৭১ সালের জানুয়ারী মাসে কুমিল্লা ক্যান্টনমেন্টে চাকুরিতে যোগ দেন।১৯৭১ সালে ২৫ মার্চ গভীর রাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সকল বাঙ্গালী অফিসার ও সৈনিকগণ অস্ত্র সহ সেনানিবাস থেকে বিদ্রোহ করে বেরিয়ে আসে এবং নিজ নিজ এলাকায় গিয়ে মিত্র বাহিনীর সাথে মুক্তি সংগ্রামে যোগ দেন, ওয়ারেন্ট অফিসার অব্দুল হান্নান তাদের মধ্যে একজন। তিনি ৫ নম্বর সেক্টরের অধীনে জৈন্তাপুর উপজেলার একজন বীরমুক্তিযোদ্ধা।দেশ স্বাধীন হবার পর তিনি বাংলাদেশ সেনা বাহীনিতে যোগ দেন এবং দেশে ও জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। বাংলাদেশ সেনাবাহিনী তাঁর কৃতিত্বকে মূল্যায়ন করে ১২ টি সেনা পদকে সম্মানিত করেছে। ১৯৯৮ সালে তিনি চাকুরি থেকে অবসরে আসেন, অবসর জীবনে তিনি সমাজসেবামূলক বিভিন্ন কাজে জড়িত ছিলেন।তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সমন্বয়ে সাম্যসেনা জনকল্যাণ সংস্থা নামে একটি সমবায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ছিলেন। এছাড়াও জৈন্তাপুর উপজেলার ৪ নং বাংলাবাজার এলাকার সর্ববৃহৎ ব্যাবসায়ী সংগঠন ছিন্নমূল মিনি স্টোন ক্রাশার মিল মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব আমৃত্যু পালন করে গেছেন।২০১৯ সালের এই দিনে তিনি রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। বাংলাদেশ সেনাবাহিনী ও জৈন্তাপুর উপজেলা প্রসাশন ও মডেল থানা পুলিশের সশস্ত্র সালামের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়েছিলো।এদিকে বীরমুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার (অবঃ) আবদুল হান্নানের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন তার পুত্র বাংলাদেশ সংবাদ প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম বাবু ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page