১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুহায়াত আহমেদ (তাহিরপুর) >>> সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা ও মার্চ-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৯ এপ্রিল) সকালে জেলা পুলিশ লাইন্সের মিলনায়তনে প্রথমে কল্যাণ সভা এবং পরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অপরাধ পর্যালোচনা সভার আয়োজন করা হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ।সভার শুরুতেই পূর্ববর্তী কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপর উপস্থিত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা তাদের কর্মপরিবেশ, সুযোগ-সুবিধাসহ নানা বিষয় মতামত প্রদান করেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সকল বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শরিফুল হক, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) মো. আবদুল কাদের, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) আলী ফরিদ আহমেদ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার পিয়াস সরকারসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।কল্যাণ সভা শেষে বেলা ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় অপরাধ পর্যালোচনা সভা। এতে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলাগুলোর অগ্রগতি এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার ওসি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page