১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জেলা পর্যায়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে সুনামগঞ্জে ওরিয়েন্টেশন কর্মশালা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

জেলা পর্যায়ে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়া সম্পৃক্তকরণ বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এনজিও সংস্থা প্রিপ ট্রাস্টের আয়োজনে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ কর্মশালায় তৃণমূলের নারীরা অংশগ্রহন করেন। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন এবং নারীদের বিভিন্ন প্রশ্নের জবাব ও দেন সাংবাদিকরা।জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উত্তর ইউনিয়ন অপরাজিতার সভাপতি শাহানা আল আজাদের সভাপতিত্বে ও এনজিও সংস্থা প্রিপ ট্রাস্টের ডিস্টিক প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইশতেহার হোসেন মৃধার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন,বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা,বাংলাদেশ যুব মহিলা লীগ সুনামগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক জান্নাত মরিয়ম, প্রিপ ট্রাস্টের ফিল্ড কো-অর্ডিনেটর মাহবুব আলম,ফিল্ড কো-অর্ডিনেটক লাভলী সরকার,সুরমা ইউপির মাজেদা বেগম,তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আইরিন,যুব মহিলা লীগের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক প্রতিমা রানী দেবী,সামছুন নাহার,বেবী আক্তার,রেহেনা পারভীন ও প্রতিমা রানী দাস প্রমুখ।সভাপতির বক্তব্যে জামালগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উত্তর ইউনিয়ন অপরাজিতার সভাপতি শাহানা আল আজাদ বলেন,আমাদের দেশের প্রধানমন্ত্রী একজন নারী, জাতীয় সংসদের স্পিকার,শিক্ষামন্ত্রী নারী। দেশের বৈপ্লবিক উন্নয়নে দেশের বিভিন্ন সেক্টরে নারীদের অংশগ্রহন কেবল বর্তমান সরকারের আমলে নিশ্চিত হয়েছে। তারা বলেন ১৯৭১ সালে স্বাধীনতা সংগ্রামে প্রতিটি ধর্মের নারীরা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহন এবং ত্রিশলাখ শহীদ ও দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের উন্নত ও সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে কার্যকর ভূমিকা রয়েছে। তারা আরো বলেন দেশের মোট জনসংখ্যার অর্ধেকেই তো নারী। কাজেই পূরুষ শাসিত সমাজ ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহন আরো বাড়াতে সমাজে কিছুটা প্রতিবন্ধকতা থাকলে ও বর্তমান প্রজন্মের নারীরা আর ঘরে বন্দী দশায় থাকতে চান না। তাদের দাবী হচ্ছে জাতীয় সংসদ থেকে শুরু করে,জেলা পরিষদ,উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদ ও সরকারী এবং আধা সরকারী প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহন বাড়াতে এবং নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ । তাই মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আগামীর একটি অসাম্প্রদায়িকতার চেতনার বাংলাদেশ নির্মাণে নারী পূরুষের বৈষম্য দূরীকরনসহ প্রতিটি ধর্মের নারীদের অংশগ্রহন নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা চান নারীনেত্রীরা। 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page