২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জুমার খুতবা পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে ড.আবু রেজা নির্লজ্জতার সব সীমা-পরিসীমা লঙ্ঘন করেছে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> প্রধানমন্ত্রী ঘোষিত জুমার নামাজের পর ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ দোয়ার আহবানের অংশ হিসেবে সাতকানিয়া উপজেলার পূর্ব গাটিয়াডেঙ্গা সাফিয়া মমতাজ স্কুল এন্ডে কলেজ সংলগ্ন জামে মসজিদে খুতবা প্রদান পূর্বে মুসল্লীদের উদ্দেশ্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, ফিলিস্তিনে ইসলাম, মুসলমানদের নির্মূলের মহড়া চলছে। মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া দখলদার ইসরায়েল গাজায় নিরপরাধ নারী, শিশু ও বয়স্কদের নির্বিচারে গুলি করে, বোমা মেরে হত্যা করছে। গাজা নগরীকে কবরস্থানে পরিণত করা হয়েছে। পানি, বিদ্যুৎ, খাদ্য সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। ইসরায়েল ঔদ্ধত্যপনা ও নির্লজ্জতার সব সীমা-পরিসীমা লঙ্ঘন করেছে। ইসরায়েলের এই জঘণ্যতম বর্বরতায় সর্বাত্মক সমর্থন দিয়ে চলছে আমেরিকা-বৃটেনসহ পশ্চিমা বিশ্ব। ইহুদিবাদী ইসরায়েলকে সুরক্ষা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরে ইসরায়েল উপকূলে রণতরী পাঠিয়ে ক্ষান্ত থাকেনি, প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ভ্রমণ করে ইসরায়েলকে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। যুদ্ধ বিরতি প্রস্তাব ও অবরুদ্ধ গাজায় জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও স্থায়ী পরিষদে আনীত একাধিক প্রস্তাবে ভেটো প্রদান করায় উম্মোচিত হয়েছে মানবাধিকার কথিত প্রবক্তা ও গণতন্ত্রের ধ্বজাধারী আমেরিকার আসল চরিত্র। সুতরাং আমেরিকানদের মুখে মানবাধিকার ও গণতন্ত্রের সবকদান বড্ড বেমানান। তিনি বলেন, মুসলিম উম্মাহকে সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনতা ও স্বাধিকার নিশ্চিত করার জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে। তাদের সাথে একাত্বতা ঘোষণা করতে হবে। ফিলিস্তিনি জনগণ তাদের স্বদেশ ভূমিতে স্বাধীন ও মর্যাদার সাথে থাকার আওয়াজ তুলতে হবে। জাতিসংঘ, ওআইসি, আরবলীগ ও বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহকে প্রধান ভূমিকা পালন করতে হবে। ড. আবু রেজা নদভী এমপি বলেন, একটি আদর্শের ভিত্তিতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছে ইসলাম। বর্ণ, গোত্র, পেশা, ভাষা অথবা অঞ্চল মানুষের মৌলিক পার্থক্য নির্দেশ করে না। এটিই মুসলমানের ঐক্যের ভিত্তি। কুরআনের ভাষায় মুসলমানা পরস্পর ভাই ভাই। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সব মুসলমান একটি দেহের মতো, যদি তার চোখ অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায়; যদি তার মাথা অসুস্থ হয় তাহলে পুরো শরীর অসুস্থ হয়ে যায়।’ তারই অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজের পর দোয়ারও আহ্বান জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আবুল বশর আবুসহ ওলামায়ে কেরাম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page